Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শহীদ সেনা দিবসে এইচআরডিবি’র সভায় এসকে সিনহা ও মঈন ইউ আহমদের ফাঁসি দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: February 25, 2019 | 7:16 AM

রশীদ আহমদঃ ভারত বাংলাদেশকে কদর রাজ্যে পরিনত করেছে। ভারতের তাঁবেদারী করে আজ আওয়ামী লীগ ক্ষমতাকে পাকাপোক্ত করেছে। এ সরকার ক্ষমতা আসার পরই প্রথমে পিলখানায় দেশপ্রেমিক চৌকস সেনাবাহিনীকে হত্যা করে। এরপরই হত্যা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামির শীর্ষ নেতাদেরকে। বর্তমানে বেগম খালেদা জিয়াকে জেলে এবং তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে হত্যা করেছে। পদ-পদবী ও অর্থের লোভে জামায়াতে ইসলামের নেতাদেরকে বিচারিক হত্যা করেছে সাবেক বিচারপতি এসকে সিন্হা। তাই এসকে সিন্হা ফাঁসি হওয়া দরকার বলে দাবি করেন বিশিষ্ট লেখিকা মিনা ফারাহ। গত ২৪শে ফেব্রুয়ারী রোববার স্থায়ীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ (এইচআরডিবি) আয়োজিত গোল টেবিল বেঠকে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি। তিনি বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ফেব্রুয়ারী মাস আমাদের জন্য অশুভ। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরই পিলখানায় বিডিআর এর চৌকস সেনা অফিসারদের হত্যা করে। সম্প্রতি চকবাজারে অগ্নিকান্ডে শতশত মানুষ হত্যাকে বর্তমান হাসিনা সরকার কোনভাবে এড়াতে পারেন না। মিনা ফারাহ নেদারল্যান্ডে গণঅভ্যাত্থনের উদারণ দিয়ে বলেন, আওয়ামী লীগকে তাড়াতে হলে প্রথমে ভারতের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। ফ্যাসিবাদ আওয়ামী লীগকে শুধুমাত্র ভারতই সেল্টার দিয়ে আসছে। তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য সাবেক বিচারপতি খায়রুল হক ও এসকে সিন্হার সমালোচনা করে বলেন, তারা অর্থের বিনিময় এবং পদ-পদবীর লোভে বাংলাদেশ জামায়াত নেতৃবন্দকে বিচাররিক হত্যা করেছে। জামায়াত নেতাদের হত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে বিচার করা দরকার। এছাড়া পিলখানায় সেনা হত্যাকান্ডের দায় মঈন ইউ আহমদের আন্তর্জাতিক আদালতে মামলা করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো প্রয়োজন।তাহলে সেই হত্যাযজ্ঞের থলের বিড়াল বেরিয়ে আসবে।

SONY DSC

সভায় সভাপতিত্ব করেন এইচআরডিবি’র সেক্রেটারী প্রফেসর দেলোয়ার মজুমদার। বক্তব্য রাখেন, লেফটেন্যান্ট কর্নেল (অব:) খাজা মোস্তাফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক কাজী শাসছুল হক, মুক্তিযোদ্ধা প্রফেসর নূরুল ইসলাম, বাংলাদেশী আমেরিকান প্রফেসিভ ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট প্রফেসর কাজী ইসমাঈল ও এডভোকেট আবুল হাসেম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রফেসর জাহিদ বিন জমির।এছাড়াও গোলটেবিল বৈঠকে নিউইয়র্কের বিভিন্ন শ্রেণী পেশা ও সামাজিক সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ যে, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারী ঢাকায় বিডিআর সদর দপ্তরে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ কয়েকজন সাধারণ মানুষ নিহত হওয়ার পর থেকে প্রতি বছর এইচআরডিবি এ দিনটিতে তাদের স্মরণে “শহীদ সেনা দিবস” উদযাপন করে আসছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ