বিশ্বের সবচেয়ে সুখী মানুষের বাস ডেনমার্কে,৫৯ শতাংশ সুখী মানুষের দেশ যুক্তরাষ্ট্র:জরিপের তথ্য
ইউএসএনিউজ ডেস্ক:বিশ্বের সবচেয়ে সুখী মানুষের বাস ডেনমার্কে। ৫৯ শতাংশ সুখী মানুষের দেশ যুক্তরাষ্ট্র।ভারতের চেয়ে পাকিস্তানের মানুষ বেশি সুখী। সুখী দেশের তালিকায় ভারত ৭১তম আর পাকিস্তান ৪০তম অবস্থানে রয়েছে। এই তালিকায় ডেনমার্কের অবস্থান সবার ওপরে। ২০১০ সালজুড়ে ১২৪টি দেশের ওপর জরিপ পরিচালনা করে গবেষণাপ্রতিষ্ঠান গ্যালাপ এই তালিকা তৈরি করেছে। গত বুধবার এই তালিকা প্রকাশ করা হয়।জরিপে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের ১৭ শতাংশ মানুষ নিজেদের ‘সুখী’ বলে মনে করে। ৬৪ শতাংশ মানুষ মনে করে, তারা সংগ্রাম করছে আর ১৯ শতাংশ দুর্ভোগে আছে বলে মনে করে।৩২ শতাংশ সুখী মানুষ নিয়ে পাকিস্তান তালিকার ৪০তম স্থানে অবস্থান করছে। এ ছাড়া ১৩ শতাংশ সুখী মানুষ নিয়ে বাংলাদেশ ৮৯তম এবং ১২ শতাংশ সুখী মানুষ নিয়ে চীন ৯২তম অবস্থানে রয়েছে।
২০১০ সালে গ্যালাপের পক্ষ থেকে ১৫ বছরের বেশি বয়সী এক হাজার মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়।জরিপে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে সুখী মানুষের বাস ডেনমার্কে। দেশটির অধিবাসীদের ৭২ শতাংশ মানুষ নিজেদের অবস্থানে খুশি। এর পরপরই যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছে সুইডেন ও কানাডা। দেশ দুটির ৬৯ শতাংশ মানুষ সুখী। ৫৯ শতাংশ সুখী মানুষের দেশ যুক্তরাষ্ট্র। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes