বাজে অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পেলেন ট্রাম্প-মেলিসা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অস্কার পুরস্কার ঘোষণার আগের দিন ঘোষণা করা হয় সবচেয়ে বাজে অভিনেতা-অভিনেত্রীদের নাম। গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ড বা রেজ্জি অ্যাওয়ার্ড দেয়া হয় তাদের।
এ বছর সবচেয়ে বাজে অভিনেতা হিসেবে ও স্ক্রিন কম্বোতে দুটি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ফক্স নিউজের।
মাইকেল মুর পরিচালিত ফারেনহাইট ১১/৯ এবং দিনেশ ডি সুজার ডেথ অব অ্যা নেশন নামক দুটি ডকুমেন্টারির ওপর ট্রাম্পকে দুটি পুরস্কার দেয়া হয়।
অন্যদিকে সবচেয়ে বাজে অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন মেলিসা ম্যাকার্থি। মেলিসা অভিনীত ছবি দ্য হ্যাপি টাইম মার্ডারস এবং দ্য লাইফ অব দ্য পার্টির জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়।
সারাবিশ্বের ২৪ দেশের ১০০ রেজ্জি সদস্যের ভোটের মাধ্যমে প্রতি বছর বাজে অভিনেতা-অভিনেত্রী নির্বাচন করা হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








