Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

কেন আগেভাগেই নির্বাচনী ময়দানে ওবামা?

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: April 22, 2011 | 1:37 AM

 

ইউএসএনিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০১২ সালে। ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় দফায় দলীয় টিকিটে লড়বেন এমনটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। এজন্য ওবামা শিবিরে প্রস্তুতিও চলছে বেশ জোরে-শোরেই। যদিও তার এই নির্বাচনী প্রস্তুতিকে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে নানা কৌতূহল ও জন্ম নিয়েছে বেশকিছু প্রশ্নের। এর মধ্যে অন্যতম হচ্ছে যতদূর জানা যায় নিজ দলের ভেতর তার কোন প্রতিদ্বন্দ্বী কিংবা বিরোধী রিপাবলিকান দল থেকেও এখন পর্যন্ত শক্ত কোন প্রতিপক্ষের নাম ঘোষিত না হওয়া সত্ত্বেও কেন তিনি এপ্রিল থেকেই তার নির্বাচনী প্রচারণার ঘোষণা দিয়েছেন? আর এবারের প্রচারণা কি ২০০৮ সালের আদলেই হবে নাকি নতুন কিছু থাকছে। এছাড়া এবারের নির্বাচনে ওবামাই কি ফেবারিট নাকি আন্ডারডগ ইত্যাদি বিষয়গুলো ঘুরপাক খাচ্ছে। যতদূর জানা গেছে, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দল থেকে এমন কোন প্রতিপক্ষ তার নেই। তাছাড়া প্রধান বিরোধীদল রিপাবলিকান দল থেকেও আনুষ্ঠানিকভাবে কেউ ওবামার বিরুদ্ধে মাঠে নামেননি। কিন্তু ওবামার কৌশল হচ্ছে আগেভাগেই আইওয়া, নিউ হাম্পশেয়ার ও নেভেদায় অফিস খুলবেন তিনি। লক্ষ্য ভাসমান ভোটারদের দৃষ্টি আকর্ষণ এবং বিরোধীদলে অনৈক্য সৃষ্টি করা। এছাড়া বিশাল অংকের তহবিল সংগ্রহের বিষয়টিতো রয়েছেই।সহযোগীরা বলছেন, একই সময়ে তিনি বিদায়ের আগ মুহূর্ত পর্যন্ত ওভাল অফিসে দায়িত্ব পালনের গুরুত্বপূণ বিষয় তুলে ধরার চেষ্টা করবেন। যাতে তিনি পূর্ণ উদ্যমে সীমিত দূরত্বে দৌড়াতে পারেন। অন্যান্য বৈসাদৃশ্যর মধ্যে রয়েছে, তিনি এখন আর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরের কেউ নন, এজন্য তিনি বেশকিছু বাড়তি সুবিধাও পাচ্ছেন। বিমান বাহিনীর বিমানে করেই তিনি এখানে-সেখানে ভ্রমণ করছেন। এছাড়া এই প্রথমবারের মত তিনি তার টিমকে ছোট ছোট দলে বিভক্ত করে আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে দিচ্ছেন। এর মধ্যে ২০০৮ সালের ক্যাম্পেইন ম্যানেজার ডেভিড প্লউফিকে হোয়াইট হাউসে সংযুক্ত করেছেন। গুরুত্বপূর্ণ ডেভিড এক্সলর্ড শিকাগো থেকে নির্বাচনী প্রচারণার নেতৃত্ব দিবেন।অন্যদিকে সাফল্যের পাশাপাশি বেশ কিছু ব্যর্থতা থাকলেও নির্বাচনে ওবামাকেই ফেভারিট হিসেবে গণ্য করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দ্বিতীয় মেয়াদে ওবামার সম্ভাবনাই বেশী। এজন্য তারা ওবামার তহবিল সংগ্রহের যোগ্যতা, রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতার ভূয়সী প্রশংসা করেন। এদিকে নির্বাচনের জয়-পরাজয় নির্ভর করে ইন্ডিয়ানা, নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া কলোরাডোর মত ভাসমান অঙ্গরাজ্যগুলোর ওপর। প্রেসিডেন্ট বারাক ওবামা এখন থেকেই সেগুলোর ওপর জোর দৃষ্টি রাখবেন বলে জানা গেছে। এর মধ্যে যে রিপাবলিকান ফ্লোরিডা, তাইয়ো, ইউসকনসিন কিম্বা আইওয়ার মত রাজ্যগুলোতে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন মূলত তিনিই ওবামার সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে  পারবেন। -টাইম অবলম্বনে, ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV