নিউইয়র্কে শোটাইম পিঠা উৎসব
https://www.facebook.com/USANewsNY/videos/1212149075606139/
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে কুইন্স প্যালেসে গত রবিবার ২৪শে ফেব্রুয়ারী শোটাইম পিঠা উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫ টায় ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবি ডেমোক্রেটিক ডিষ্ট্রিক্ট অব লার্জ মঈন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও পিঠা উৎসবের টাইটেল স্পন্সর উৎসব ডটকম এর ম্যানেজিং পার্টনার রায়হান জামান।

জ্যাকস হাইটস্ বাংলাদেশ বিজনেস এসোসিয়শনের সভাপতি শাহনেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন বাবু, আব্দুর রশিদ, নুরুল আমিন, সালেহ আহমেদ, কামাল হোসাইন। অতিথিরা পিঠা উৎসব উপভোগ করেন এবং বিভিন্ন সুস্বাদু পিঠার স্বাদ গ্রহণ করেন। উৎসবের প্রায় ৫০ রকমের পিঠা ছিল। মেলায় স্পন্সর ছিল বিসমিল্লাহ পলট্রি, এন ওয়াই ইন্সুরেন্স, ওয়েলকেয়ার, মার্ক হোম কেয়ার, শিফট ভিশন, ট্রু কেয়ার, ফরিদ আলম, ডিউ খান, হাসান জিলানী, আহসান হাবীব, আবদুর রশিদ বাবু, মোঃ আবু তাহের, স্টার কাবাব জ্যামাইকা, সেলিম বিরানী জ্যামাইকা, প্রিমিয়াম রেস্টুরেন্ট, ইউনাইটেড অটো রিপেয়ার, বোম্বে ট্রাভেলস্ এন্ড গ্রাফিক্স, সাইমন মাল্টিসার্ভিস, ইউনাটেড অটো রিপেয়ার, ডাঃ বর্নালী হাসান।
এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মোস্তফা অনিক রাজ পিঠা উৎসবের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। এসময় পিঠা উৎসবের প্রধান অতিথি উৎসব ডটকমে সিইও রায়হান জামান বক্তব্য রাখেন। তিনি পিঠা উৎসবের আগতদের স্বাগত জানান এবং আগামীতে পিঠা উৎসবে তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জ্যাকসন হাইটস্ বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সভাপতি শাহনেওয়াজ, বিশিষ্ট চিকিৎসক চৌধুরী সারওয়ার এস. হাসান, বিশিষ্ট নির্মান ব্যবসায়ী নুরুল আমিন। এরপর একে একে সঙ্গীত পরিবেশন করেন সজীব, লাল্টু, কাজল, রুবিনা শিল্পী, সেলিম ইব্রাহিম, আমান, শম্পা হক, রিয়া রহমান, মনিকা দাস, রহমান, চন্দ চৌধুরী, কামরুজ্জামান বকুল, সাইরা রেজা এবং সর্বশেষ সঙ্গীত পরিবেশন করেন রোকসানা মির্জা। মধ্যরাত পর্যন্ত এই অনুষ্ঠানের বিপুল সংখ্যক প্রবাসীরা অংশগ্রহণ করেন।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী