Sunday, 18 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ইসলামে দান-সদকার ফজিলত অপরিসীম নিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর, মরদেহ ব্রুকলিনের ফিউনারেল হোমে, দেশে পাঠানোর প্রস্তুতি চলছে
সব ক্যাটাগরি

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিব ছিলেন স্পষ্টবাদী, নির্ভীক ও দলীয় আদর্শের প্রতীক : গণপূর্তমন্ত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: February 26, 2019 | 6:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রক্ত মাংসের দেহ নশ্বর, কীর্তিটাই অবিনশ্বর। তাই জীবন গঠনে সকলের মধ্যে সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও আন্তরিকতার একটি নিবিড় বন্ধন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম।

রবিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমানের ২য় স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানটির আয়োজন করে দক্ষিণবঙ্গ আইনজীবী পরিষদ।

শ. ম. রেজাউল করিম বলেন, ‘‘হিংসা বিদ্বেষ পরিহার করে আমাদের মানব জীবন গঠন করা উচিত। কাউকে সন্মান করলে কেউ নিজে ছোট হন না। সৌহার্দ্য ও সহমর্মিতার মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাজ গঠন করতে হবে।  মরহুম নজিবুর রহমান ছিলেন একজন স্পষ্টবাদী, নির্ভীক এবং দলীয় আদর্শের প্রতীক। তার মতো কর্মী বর্তমানে খুবই অভাব। আমাদের সকলে মিলে নজিবুরের আদর্শ অনুসরণ করতে হবে। তাহলে প্রকৃতপক্ষে তাকে স্মরণ করা হবে।’

তিনি আরও বলেন, আমার সঙ্গে পবাসী টনির ভাই আইনজীবী নজিবের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রতিকূল পরিবেশকে মোকাবিলা করার জন্য তার সঙ্গে ছিল দৃঢ়তা। তিনি সকলকে বোঝাতেন, মূল স্রোতের বাইরে যাওয়ার সুযোগ নেই। অকালে এই বন্ধু আমাদের ছেড়ে চলে যাবেন এটা কল্পনাতীত।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শ. ম. রেজাউল করিম বলেন, আমি ভীষণভাবে বিশ্বাস করি, কাউকে ছোট করে নিজেকে বড় করা যায় না। আর অপরের প্রশংসা করলে নিজেকে ছোট করা হয় না।

আইনজীবী শাহ্ খসরুজ্জামান বলেন,  মরহুম নজিবুর রহমান একজন ভালো মানুষ ছিলেন।তিনি আইনজীবীদের খুব প্রিয় ব্যক্তি ছিলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি।

এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এম পি মানণীয় রেলমন্ত্রী বলেন, মৃত্যু নিশ্চিত, সময়টা শুধু অনিশ্চিত। আমরা কে, কখন, কোথায় হারিয়ে যাবো কেউ জানি না। হঠাৎ করে খবর আসবে আমার বা কোনও বন্ধুর জানাজা পড়তে হবে।

সেজন্য এই স্বল্প সময়ে আমি আহ্বান জানাবো, আসুন আমরা সকলে মিলেমিশে সহমর্মিতা, আন্তরিকতার একটি নিবিড় বন্ধন গড়ে তুলি। একে অপরকে ছোট করা, হেয় প্রতিপন্ন করা বা অপরের ক্ষতি করার চিন্তা-চেতনাও যাতে আমাদের মধ্যে না আসে। নজীবের জন্যে আমরা সবাই কিছু করি। নজীবের আইনজীবি আমাদের  রোল মডেল।

দক্ষিণবঙ্গ আইনজীবী পরিষদের সভাপতি আইনজীবী শাহ্ খসরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন  বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ন।

এ সময় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নুর তাপস, সিনিয়ার এ্যাডভোকেট ইউসুপ হোসেন হুমায়ুন, এ্যাডভোকেট এম আমিন উদ্দিন, শেখ মো. আতিয়ার রহমান, কামাল হোসেন মিয়া, গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও আব্দুল নুর দুলাল, এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী. এ্যাডভোকেট এস এম ফজুল হক, এ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান, এ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা আবুল বাসার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দক্ষিন বঙ্গ আইনজীবি পরিষদ, নজিবের ছোট ভাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা তৈয়বুর রহমান টনি প্রমুখ।

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পবিএ করোয়ান তিলয়াত পাঠ করেন এ্যাডভোকেট হাজী আব্দুল ওহাব শিকদার ।

প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের পক্ষে নৌকা প্রতীকের সমর্থনে আইনজীবীরা রাজধানীর ধানমন্ডিতে একটি মিছিল বর করেন।

ওই মিছিলের একেবারে প্রথম সারিতেই ব্যানার হাতে অবস্থান করছিলেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজিবুর রহমান নজিব (৫৯)। তখন হঠাৎ বুকে ব্যথা উঠলে তাকে সবাই রিকশায় উঠিয়ে পাশের ল্যাবএইড হাসপাতালে নিয়ে যান।

কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে, দুই ভাই দুইবোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নজিবুর রহমান ১৯৫৯ সালের ২৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জে।

উল্লখ্য মাএ ৩৪ দিন আগে টনির বড় ভাই মাহাবুবুর রহমান রানা ইন্তেকাল করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ