Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ কনসার্ট’ ছিল বিশ্বের প্রথম মুক্তিযুদ্ধে সাহায্যের আয়োজন

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: February 26, 2019 | 7:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :  জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ কনসার্ট’ ছিল বিশ্বের প্রথম মুক্তিযুদ্ধে সাহায্যের আয়োজন। ‘দ্য বিটলস’ এর গায়ক এবং গিটারিস্ট একাত্তরের মুক্তিযুদ্ধের অর্থ সাহায্যার্থে আয়োজিত ‘বাংলাদেশ কনসাট’’ এর প্রধান সিঙ্গার জর্জ হ্যারিসনের জন্মদিন চলে গেলো। জর্জ হ্যারিসন ১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি
যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন।

কোন মুক্তিযুদ্ধে অস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে আয়োজিত বিশ্বে এটিই প্রথম কনসার্ট। পপ গায়ক জর্জ হ্যারিসন ‘দ্য বিটল্স’ এর চার সদস্যের একজন হিসেবে বিখ্যাত। অন্যসব বিদেশি সঙ্গীতশিল্পীদের চেয়ে জর্জ হ্যারিসনের প্রতি শ্রদ্ধা, সম্মান অনন্য উচ্চতায় রয়েছে বাংলাদেশিদের। এর কারণ ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ।

লিড গিটারিস্ট হলেও বিটলসের প্রতিটি এলবামেই জর্জ হ্যারিসনের নিজের লিখা ও সুর দেয়া দু’একটি একক গান থাকতো যা তার প্রতিভার স্বাক্ষর ছিল। ল। বিটলস্ এর হয়ে এ সময়ের গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল- ইফ আই নিডেড সামওয়ান, ট্যাক্সম্যান, হোয়াইল মাই গীটার জেন্টলী উইপস্, হেয়ার কামস্ দ্য সান এবং সামথিং ইত্যাদি।

১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাক-হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের দৃশ্য জর্জ হ্যারিসনকে বেদনাতুর করে তুলে। জর্জ ভারতীয় পন্ডিত রবি শংকরের সঙ্গে দুটি দাতব্য সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে এক বেনিফিট সঙ্গীত অনুষ্ঠানের (কনসার্ট ফর বাংলাদেশ) আয়োজন করেন। কনসার্ট থেকে সংগৃহীত আড়াই লাখ ডলার বাংলাদেশের উদ্বাস্তুদের জন্য দেয়া হয়। কনসার্টে জর্জ হ্যারিসন তার নিজের লেখা বিখ্যাত সেই মর্মস্পর্শি ‘বাংলাদেশ’ গান পরিবেশন করেন।

হ্যরিসন ২০০১ সালে ২৯ নভেম্বর ৫৮ বছর বয়সে মেটাস্টাটিক নন-স্মল সেল লাং ক্যান্সারে মারা যান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV