যুক্তরাষ্ট্রে সৌদি আরবের প্রথম নারী রাষ্ট্রদূত নিয়োগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সৌদি আরব এ প্রথমবারের নারী রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রে। সাংবাদিক জামাল খাসোগির হত্যাকা- নিয়ে বিশ্বব্যাপী তুমুল সমালোচনা এবং মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই প্রথমবারের মতো নারী রাষ্ট্রদূত নিয়োগের উদ্যোগ নিল রিয়াদ। সৌদি রাজকুমারী রিমা বিনতে বন্দর প্রিন্স খালিদ বিন সালমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। খালিদ বিন সালমান ক্ষমতাশালী যুবরাজের ছোট ভাই। তাকে ভাইস প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। শনিবার রাতে এক রাজকীয় ফরমানের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এখবর প্রকাশ করা হয়।
গত অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগির হত্যাকা- নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় কমানোর চেষ্টায় থাকা সৌদি আরব এই রদবল ঘটালো।যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির বাকের ইনস্টিউটের ফেলো ক্রিশ্চিয়ান ইউরিশেন বলেন, খাসোগির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা কমাতে এবং ওয়াশিংটন বিশেষ করে কংগ্রেসের সাথে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নতুন এ রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন দায়িত্ব পালন করা সৌদি রাষ্ট্রদূতের কন্যা রাজকুমারী রিমা নারীর ক্ষমতায়ন নিয়ে বরাবরই সোচ্চার। তিনি এর আগে সৌদি আরবের জেনারেল স্পোর্টস অথরিটিতে কাজ করেন এবং খেলাধুলায় নারীর অংশগ্রহণ বাড়ানোর পক্ষে প্রচারণা চালান। সৌদিপন্থী থিংক ট্যাংক এরাবিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলী শিহাবি টুইটারে বলেন, সৌদি আরবের ইতিহাসে প্রথম নারী রাষ্ট্রদূত হতে যাচ্ছেন প্রিন্সেস রিমা। এছাড়া তিনি হবেন মন্ত্রী পদ মর্যাদার প্রথম কোন নারী যা সরকার ও তার কর্মযজ্ঞে নারীকে সম্পৃক্ত করার একটি শক্তিশালী বার্তা।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী