পারমাণবিক নিরস্ত্রীকরণ এগিয়ে নেয়া ও অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা : মতবিরোধে চুক্তি ছাড়াই ট্রাম্প-কিম বৈঠক শেষ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিরোধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে দ্বিতীয় বৈঠক শেষ হয়েছে। উত্তেজনাপূর্ণ দু’দেশের সরকার প্রধান টানা দুইদিনের আলোচনাতেও দৃশ্যত কোনো চুক্তি বা সমঝোতার ঘোষণা দেন নি। বৈঠক শেষে নিয়ম অনুযায়ী কোনো সংবাদ সম্মেলনেও হাজির হননি তারা। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, হ্যানয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও চেয়ারম্যান কিম জং উনের মধ্যে ভালো ও গঠনমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই নেতা পারমাণবিক নিরস্ত্রীকরণ এগিয়ে নেয়া ও অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন। তবে এবার কোনো চুক্তি হয়নি।’
বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের পর ট্রাম্প ও কিম জং উনের গাড়িবহর হ্যানয়ের মেট্রোপল হোটেল ছেড়ে গেছে। দুপুরের পর চুক্তি স্বাক্ষরের জন্য অনুষ্ঠানের আয়োজন থাকলেও দুই নেতা তাদের সফর সংক্ষিপ্ত করে হো
হোয়াইট হাউসের সূত্রে বলা হচ্ছে, সফরসূচিতে আকস্মিক পরিবর্তন নিয়ে দ্রুতই প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলবেন। হ্যানয় থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, আসলে ওই বৈঠক সংক্ষিপ্ত করা হয়েছে। হ্যানয় সামিট থেকে যে চুক্তি হওয়ার কথা ছিল, যে বক্তব্য দেয়া হবে বলে আশা করা হচ্ছিল, তা ঘটেনি। প্রেসিডেন্ট ট্রাম্পও তার সংবাদ সম্মেলন পিছিয়ে দিয়েছেন। এটা খুবই তাৎপর্যপূর্ণ। বৈঠকের ফল নিয়ে কোনো ইতিবাচক পূর্বাভাস পাওয়া যাচ্ছে না।
বিবিসি লিখেছে, ভিয়েতনামের হ্যানয় শহরে ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে বৈঠকটি কোন সমঝোতা ছাড়াই শেষ হয়ে গেছে। কারণ উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয় নি যুক্তরাষ্ট্র। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, বিষয়টি ছিল নিষেধাজ্ঞা নিয়ে। তারা চাইছিল যে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞাটি পুরোপুরি তুলে নেয়া হোক, যা আমরা করতে পারি না। ধারণা করা হচ্ছিল, এই দুজনের বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে অগ্রগতির খবর আসবে। টেল ছেড়েছেন। বৈঠক শেষে তারা প্রথা অনুসারে কোনো সংবাদ সম্মেলনেও হাজির হননি।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature