Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

জর্জিয়া স্টেট পার্লামেন্টে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, স্টেটে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনে শিগগিরই বিল

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: March 2, 2019 | 11:01 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জর্জিয়া অঙ্গরাজ্য সিনেটে মাতৃভাষার জন্য বাঙালিদের রক্তদানের অবিস্মরণীয় ইতিহাস উপস্থাপন করলেন এই রাজ্য পার্লামেন্টে প্রথম মুসলমান ও বাংলাদেশি সিনেটর শেখ রহমান। 

২৮ ফেব্রুয়ারি সিনেট অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে উদযাপনের আহবান সম্বলিত এই বক্তব্যের সময় উপস্থিত সকলে বিমুগ্ধ চিত্তে শেখ রহমানকে অভিনন্দন জানান এবং জর্জিয়া অঙ্গরাজ্যেও দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের পক্ষে মতামত ব্যক্ত করেন। এ ব্যাপারে শীগ্রই একটি বিল উত্থাপন করা হবে বলেও শেখ রহমান উল্লেখ করেছেন। এ অধিবেশনে সভাপতিত্ব করেন অঙ্গরাজ্যের লে. গভর্নর জেফ ডানকান।এ সময় ফ্লোরে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন আসালের (এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার) জর্জিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা আলী হোসেন, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক এ এইচ রাসেল, জর্জিয়া আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবীর কাউসার, আসালের নির্বাহী সদস্য মোহাম্মদ ইসলাম প্রমুখ। 

অধিবেশন শেষে কমিউনিটির এসব নেতার সাথে ফটো সেশনে মিলিত হবার সময় মায়ের ভাষার জন্যে বাঙালিদের আত্মত্যাগের অবিস্মরণীয় ঘটনার প্রশংসা করেন এবং সেই চেতনাকে সারাবিশ্বের ঝুঁকিপূর্ণ ভাষাসমূহ রক্ষার দিবস হিসেবে পরিণত করায় জাতিসংঘের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন লে.গভর্ণও এবং স্টেট সিনেটর ঝারা ক্রিনসেক। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV