Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা স্যান্ডার্সের, এটর্নী ফাইজ শাকিরকে ক্যাম্পেইন ম্যানেজার নিয়োগ

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: March 2, 2019 | 11:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বর্ষীয়ান ডেমোক্র্যাটিক নেতা বার্নি স্যান্ডার্স। ইতোমধ্যেই এ লক্ষ্যে পদক্ষেপও শুরু করেছেন তিনি। নিয়োগ দিয়েছেন ক্যাম্পেইন ম্যানেজারও।

আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বার্নি স্যান্ডার্সের প্রচারণায় নেতৃত্ব দেবেন খ্যাতিমান মুসলিম এটর্নী ফাইজ শাকির। মঙ্গলবার এই পদে ফাইজ শাকিরের নাম ঘোষণা করেন স্যান্ডার্স। এই প্রথম মার্কিন কোন সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীর ক্যাম্পেইন ম্যানেজার হলেন একজন মুসলিম।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা ফাইজ শাকির দীর্ঘ দিন কাজ করেছেন আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের(এসিএলইউ) ন্যাশনাল পলটিক্যাল ডিরেক্টর হিসেবে।

রাজনৈতিক অঙ্গনেও কাজ করার পূর্বাভিজ্ঞতা রয়েছে শাকিরের। সাবেক সিনেট নেতা হ্যারি রেইডের উর্ধ্বতন উপদেষ্টা হিসেবে তিনি কাজ করেছেন। এছাড়া বর্তমানে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির উপদেষ্টা হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তারও আগে ফাইজ শাকির কাজ করেছেন ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসের সাথে দীর্ঘ ৭ বছর। এই প্রতিষ্ঠানটির সাথে ইসলামভীতি বিরোধী প্রচারণা নিয়ে কাজ করেছে শাকির।

ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স ২০১৬ সালের নির্বাচনেও ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন, যদিও শেষ মুহূর্তে তিনি হিলারি ক্লিনটনের কাছে হেরে যান দলীয় মনোনয়ন লড়াইয়ে। আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে এবার বেশ আগেভাগেই কাজ শুরু করেছেন স্যান্ডার্স।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV