Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকেও আধুনিক শিক্ষায় শিক্ষিত করার কার্যক্রম চলছে : সাবেক গণশিক্ষা মন্ত্রী ড. আফসারুল

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: March 3, 2019 | 9:52 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠিকেও আধুনিক শিক্ষায় শিক্ষিত করা ও একই সঙ্গে তথ্যপ্রযুক্তির সাথে পরিচিত করার কার্যক্রম শুরু হয়েছে। এর সুফল হিসেবেই সামাজিক-অথনৈতিক অনেক সূচকে বাংলাদেশের অগ্রগতির চিত্র প্রতিফলিত হচ্ছে’

এমন অভিমত পোষণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের শিক্ষা সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. আফসারুল আমিন এমপি। গতকাল শনিবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাজী আব্দুল কাদের মিয়া আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাবেক গণশিক্ষা মন্ত্রী ড. আফসারুল আমিন আরও বলেন, ‘বলতে দ্বিধা নেই যে, প্রত্যন্ত অঞ্চলের অনেক কলেজ, হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতা হয়েছেন পঞ্চম শ্রেণী পাশ লোকজন। এর ফলে শিক্ষকের অনেকেই নাখোশ এবং অনেক ক্ষেত্রেই বনিবনা হচ্ছে না। এটি সামগ্রিক শিক্ষার অগ্রগতির পথে কিছুটা অন্তরায় বলে মনে করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া নির্দেশ রয়েছে ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের মধ্যে সমন্বয় অটুট রেখে জনকল্যাণে আত্মনিয়োগ করার।’ 

চট্টগ্রাম-১০ আসনের এমপি ড. আফসার এ সময় চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা দূরিকরণে সরকারের সুদূর প্রসারি পরিকল্পনার আলোকে বলেন, অনেক পুরনো এই সমস্যার অবসানে ৫ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেনাবাহিনীর নেতৃত্বে। 
আফসারুল আমিন বিশেষভাবে উল্লেখ করে বলেনন, উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রাম পিছিয়ে রয়েছে বলে যারা অভিযোগ করেন, তারা আসলে ভালো কাজকে সহ্য করতে চান না। কারণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অনেক কাজ হয়েছে। এখনও বাস্তবায়নাধীন রয়েছে। গত সপ্তাহেই বঙ্গবন্ধু কন্যা চট্টগ্রামে টানেল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ কালুরঘাট ব্রীজ হচ্ছে। 

তিনি জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর মধ্যেও কেউ কেউ ইয়াবাসহ নানা মাদক ব্যবসায়ীদের মদদ দিচ্ছে। সন্ত্রাসীদের কাছে থেকে মাসোহারা নিচ্ছে। এমন অপকর্মে লিপ্তরাও যেন সময় থাকতেই নিজেদেরকে সংশোধন করে। অন্যথায় আইনের কাঠগড়ায় তাদেরকেও দাঁড়াতে হবে। কারণ বর্তমান সরকার সবসময় চাচ্ছে পুলিশকে সর্বসাধারণের ভরসাস্থলে পরিণত করতে। সরকারের একক চেষ্টায় এটি সম্ভব নয়। এজন্যে পুলিশ বাহিনীকেও আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। 

আফসারুল আমিন বলেন, ইয়াবা ব্যবসার দাপট কমেছে। একইভাবে সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমি দস্যুদের অপতৎপরতা থেকে জনগণ রেহাই চাচ্ছেন। বর্তমান সরকার সে ব্যাপারেও সজাগ রয়েছে। একাত্তরের পরাজিত শক্তি এবং বিএনপি মিলিতভাবে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীকে সতর্ক থাকতে হবে। কারণ প্রকৃত বাস্তবতা হচ্ছে বাংলাদেশ এগুচ্ছে। 
মতবিনিময়ে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নূরল ইসলাম, লুৎফুল করিম, মোস্তফা কামাল পাশা মানিক, আস্রাব হোসেন, জাহাঙ্গির হোসেন, কামাল হোসেন মিঠু, হাজী জাফরউল্লাহ, এম এ জলিল প্রমুখ। বিশিষ্টজনদেও মধ্যে আরো ছিলেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সাংগঠনিক সম্পাদক কানু দত্ত, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ প্রমুখ। 

উল্লেখ্য, জাতিসংঘে একটি কর্মসূচিতে যোগদানের জন্যে আরও কয়েকজন এমপির সাথে নিউইয়র্কে এসেছিলেন ড. আফসারুল আমিন। এ সময়ে তিনি চট্টগ্রামের প্রবাসীদের সাথে সৌজন্য সাক্ষাতের জন্যে নিউজার্সি এবং ফ্লোরিডা সফরের পর ব্রুকলীনে এই মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতি, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ ব্রুকলীন বরো প্রভৃতি সংগঠনের পক্ষ থেকে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV