নিউ অরলিয়েন্সে মার্ডিগ্রা উৎসবে বাংলাদেশীরাও
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউ অরলিয়েন্সে ৫ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হবে মার্ডিগ্রা উৎসব। সহস্রাধিক বছরের পুরাতন এই উৎসবের উৎপত্তি ইউরোপে। প্রায় তিনশত বছর পূর্বে ফরাসী ঔপনিবেশিক শাসকেরা এর প্রচলন করে যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়েন্সে।

প্রায় চারশত ফ্লোট (শতাধিক ফুট দীর্ঘ দ্বিতল সুসজ্জিত ট্রাক), বিশ হাজার মুখোশ পরিহিত বহুরূপী, শতাধিক মিউজিক ব্যান্ড, কয়েকশত মধ্যযুগীয় পোশাক পরিহিত অশ্বারোহী সমন্বয়ে নাচে গানে মুখরিত হবে গোটা শহর। লক্ষ লক্ষ দর্শক বিচিত্র সাজ-সজ্জায় সারাটি দিন উপভোগ করবে আনন্দধারা। শুধু একদিন নয়, দুই সপ্তাহ ধরে চলতে থাকে এই বিপুল উৎসব। শেষ দিন হল মার্ডিগ্রার দিন।
কয়েক বছর ধরে নিউ অরলিয়েন্সের সর্ব বৃহৎ প্লেজার ক্লাব এন্ডিমিয়ানের ক্যাপটেন ফ্লোটে বাংলাদেশি আমেরিকান ড. মোস্তফা সারওয়ার(ডেলগাডো কমিউনিটি কলেজের ভাইস চ্যান্সেলর এবং রিজিওনাল ট্র্যাঞ্জিট অথরিটির কমিশনার) লক্ষ লক্ষ দর্শকের দিকে ছুড়েছেন বিচিত্র রং এবং আকারের বীড দিয়ে তৈরি মালা, মুদ্রা সদৃশ ডাবলুন এবং বিচিত্র খেলনা।
নিজে পরিধান করেছেন মধ্যযুগীয় অভিজাত পোশাক। রাতে অংশগ্রহণ করেছেন নিউ অরলিয়েন্সের বিখ্যাত সুপারডোমে অনুষ্ঠিত এন্ডিমিয়ান বোলে। বসেছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের মাইনরিটি হুইপ এবং গেল বারের মেজরিটি হুইপ কংগ্রেসম্যান স্টিভ স্ক্যালিসের সন্নিকটে। স্ত্রী ডাঃ সাঈদা সারওয়ারের সাথে উপভোগ করেছেন সংগীত ও নৃত্যের মোহনীয় রাত। মার্ডিগ্রা বোলের প্রায় তিনশত বছরের ইতিহাসে ডাঃ সাঈদা সারওয়ার ছিলেন একমাত্র শাড়ী পরিহিত মহিলা।

ভাইস চ্যান্সেলর ড. মোস্তফা সারওয়ার এবং ডাঃ সাঈদা সারওয়ার নিউ অরলিয়েন্সের সংস্কৃতির মূলধারায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশি স্বকীয়তা বজায় রেখে। ড. সারওয়ার বলেছেন “মার্ডিগ্রা এক ধরনের যাদুকরী এবং প্রমোদ ব্যাকুল নিদারুন কার্নিভ্যাল। বিশাল ফ্লোটের দুইতালা থেকে দেখেছি মানুষের চোখে, মুখে, হাসিতে, চিৎকারে এক স্বর্গীয় আনন্দের প্লাবন। মানুষের আনন্দ দেখে আমি ভুলেছিলাম সারাদিনের ক্লান্তি। বীডসের মালা, ডাবলুন, আর খেলনা ছুড়ে ছুড়ে সময় যে গড়িয়ে গেল বুঝতেই পারলাম না।’’ এনআরবি নিউজ
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান