নিউইয়র্কে বেসমেন্ট অ্যাপার্টমেন্টকে আইনি স্বীকৃতি
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বেসমেন্ট অ্যাপার্টমেন্টকে আইনি স্বীকৃতি দিয়েছে সিটি কর্তৃপক্ষ। নিউইয়র্ক সিটি কাউন্সিল বেসমেন্ট অ্যাপার্টমেন্টকে সীমিতভাবে আইনসিদ্ধ করে একটি আইন প্রস্তাব গ্রহণ করে গত ১৩ ফেব্রুয়ারি। এর ফলে নিউইয়র্ক সিটির আবাসন সংকট ও উচ্চ বাসাভাড়া লাঘবে ইস্ট নিউইয়র্কের বিদ্যমান ভবনগুলোতে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বেসমেন্ট ব্যবহার বা ভাড়া দেওয়া যাবে।
নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান ব্র্যাড ল্যান্ডার, রাফায়েল এসপিনাল এবং ইনেজ ব্যারন এ আইন প্রস্তাব গ্রহণের জন্য আইন প্রণেতাদের প্রশংসা করেছেন। এই আইন প্রস্তাব পাস হওয়ার কারণে বিল্ডিং ও ফায়ার কোডে পরিবর্তন আসবে। যোগ্য বেসমেন্ট ইউনিটগুলো বাসযোগ্য ও আইনসিদ্ধ করা যাবে। বিলটি বেসমেন্ট ইউনিটগুলোকে বাসযোগ্য আবাসে পরিণত করবে। ভাড়াটেদের জন্য সাশ্রয়ী মূল্যে বাসস্থান তৈরি করবে এবং বাড়িওয়ালাদের আর্থিক স্থিতিশীলতা দেবে। এ আইনটি সিটির সাশ্রয়ী মূল্যের বাসস্থান সংকট মোকাবিলায় সহায়তা করবে।
নিউইয়র্ক সিটির সংকট মোকাবিলা করার জন্য বেসমেন্ট ইউনিটগুলোকে নিরাপদ ও আইনি হাউজিংয়ে রূপান্তর করা একটি গুরুত্বপূর্ণ উপায়। এই পাইলট প্রোগ্রম ভাড়াটেদের জন্য সাশ্রয়ী মূল্যে থাকার ব্যবস্থা, বাড়ির মালিকদের আর্থিক স্থিতিশীলতা এবং পূর্ব নিউইয়র্কে নতুন বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে। ভবিষ্যতে আশপাশের এলাকাগুলোতেও এ সুবিধা বিস্তৃত করা হবে বলে জানিয়েছেন কাউন্সিলর ব্র্যাড ল্যান্ডার।
সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এবং ছায়া কমিউনিটি ডেভেলপমেন্ট করপোরেশনের একটি গবেষণায় দেখা গেছে, নিউইয়র্ক সিটির বেসমেন্টে ১ লাখ ১৪ হাজার ইউনিটেরও বেশি বাসা রয়েছে। এর উল্লে¬খযোগ্য অংশই অবৈধ বেসমেন্ট ইউনিট।
এই বিলটি সিটিতে নিরাপদ এবং মানসম্মত হাউজিংয়ের সংখ্যা বাড়িয়ে তুলবে। বর্তমানে নিউইয়র্কজুড়ে হাজার হাজার মানুষ বেসমেন্ট অ্যাপার্টমেন্টে বসবাস করছে। যদিও এসব অ্যাপার্টমেন্ট নিবন্ধিত নয় এবং সিটির আবাসন মান, কোড ও প্রয়োজনীয়তা পূরণের জন্য প্রত্যয়িত নয়।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








