Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ওবামা লিবিয়ায় চালকবিহীন বিমান হামলার অনুমোদন দিলেন

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: April 23, 2011 | 11:22 AM

বাংলা প্রেস: প্রেসিডেন্ট ওবামা লিবিয়ায় চালকবিহীন বিমান হামলা চালানোর অনুমোদন।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস জানান লিবিয়ার সামরিক শক্তি ধ্বংস করাই চালকবিহীন বিমান হামলার লক্ষ্য। গত ফেব্রুয়ারি থেকে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। তবে এ দীর্ঘ সময়ের মধ্যে তাদের সাফল্য খুব বেশি নয়। এক সংবাদ সম্মেলনে গেটস বলেন, প্রেসিডেন্ট ওবামা মনে করেন, আমাদের কিছু অনন্য সামর্থ্য আছে। তিনি সেই সামর্থ্য ব্যবহার করতে ইচ্ছুক। ন্যাটোর ব্যবহারের জন্য দু’টি ক্ষেপণাস্ত্রবাহী ইউএস চালকবিহীন বিমান যেকোনো সময় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। তিনি ন্যাটো বাহিনীকে এ বিমান ব্যবহার করতে দেওয়াকে ‘অতি সামান্য অব্দান’ বলে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের এই চালকবিহীন বিমান হামলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে লিবীয় বিদ্রোহীরা।তাদের দাবি, এর ফলে সাধারণ নাগরিকরা গাদ্দাফি বাহিনীর হামলা থেকে রক্ষা পাবে। তবে এ ধরনের হামলাকে লিবিয়াতে যুক্তরাষ্ট্রের ‘চুপিসারে হামলা’র প্রমাণ নয় বলে দাবি করেছেন গেটস। লিবিয়ার মাটিতে মার্কিন সেনাবাহিনী পাঠানোর কোনো ধরনের পরিকল্পনা এখনো নেই বলে জানান তিনি।প্রসঙ্গত, পাকিস্তান ও আফগান সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও সন্দেহভাজন জঙ্গি আস্তানা লক্ষ করে চালকবিহীন বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় ইতোমধ্যে অনেক সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV