Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

আলাবামা ও জর্জিয়ায় দফায় দফায় টর্নেডো, শিশুসহ ২৩ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: March 4, 2019 | 12:05 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাবামা ও জর্জিয়ায় দফায় দফায় টর্নেডোে আঘাতে এখন পর্যন্ত শিশুসহ ২৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রবিবার দুপুরের পর এই টর্নেডো আঘাত হানে। এতে তছনছ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দুই অঙ্গরাজ্যের অনেক জায়গা। উপড়ে পড়ে গেছে বেশ কিছু বাড়িঘর, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি প্রবল বেড়ে কাউন্টির ওপর আছড়ে পড়ার সময় বাতাসে এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫ মাইল।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, আলাবামা ও এর আশপাশের মহান বাসিন্দাদের কাছে অনুরোধ: দয়া করে সতর্কতা অবলম্বন করুন এবং নিরাপদে থাকুন। তিনি আরও বলেন, ঈশ্বর আপনাদের সহায় হউন!

সিএনএনের খবরে বলা হয়েছে, অন্তত এক ডজন ছোট-বড় টর্নেডো বয়ে গেছে জর্জিয়া ও আলাবামার ওপর দিয়ে। আর এনবিসি নিউজ বলছে, জর্জিয়া সীমান্তবর্তী আলাবামার লি কাউন্টির বিভিন্ন এলাকায় একাধিক টর্নেডোর তাণ্ডব চালিয়েছে। লি কাউন্টির কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি জানায়, টর্নেডোয় কেবল লি কাউন্টিতেই ১৪ জনের মৃত্যু হয়েছে। এই কাউন্টির ব্যুরেগার্ড শহরের কাছে একটি জনপদে প্রলয়ঙ্করী তাণ্ডব চালিয়েছে টর্নেডো। এ ব্যাপারে আলাবামা ম্যানেজমেন্ট এজেন্সির পরিচালক ব্রায়ান হ্যাস্টিংস বলেন, এটা অনেক বড়সড় আঘাত ছিল। ঝড়ের তাণ্ডবের খবর পেয়েই উদ্ধার ও ত্রাণকর্মীরা ঘটনাস্থলে গেছেন।

অন্যদিকে, সংবাদমাধ্যম বলছে, জর্জিয়ার দক্ষিণ ও পশ্চিমাংশে টর্নেডোর পর ৩০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে দিনাতিপাত করছেন। জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, টর্নেডোর তাণ্ডবের মুখে পড়েছে জর্জিয়া সীমান্তে আলবামার ইউফাউলার একটি বিমানবন্দর ও একটি ফায়ার স্টেশনও।
এছাড়া এক টুইটবার্তায় রাজ্যের আবহাওয়া আরও খারাপ হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দিয়েছেন আলাবামার গভর্নর কেই আইভেই।তিনি ঘূর্ণিঝড়ে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, লি কাউন্টিতে ঘূর্ণিঝড়ের আঘাতে হতহতের ঘটনায় আমাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়েছে। ওই ঝড়ে এলাকায় বহু ঘর-বাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে বলেও তিনি জানিয়েছেন।
আলবামায় গত প্রায় ৮ বছর পর এটিই সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। এর আগে ২০১১ সালে রাজ্যের তুসকালুসা-বার্মিংহ্যাম এলাকায় আঘাত হানা ঘূর্ণিঝড়ে ২ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV