ভারতে কোটামুক্ত পোশাক রপ্তানি এক কোটি পিসে উন্নীত, ট্রানজিট মাশুল পাবে বাংলাদেশ
ইউএসএনিউজ ডেস্ক: বাংলাদেশের তৈরি পোশাকের কোটামুক্ত রপ্তানির সীমা ৮০ লাখ পিস থেকে এক কোটি পিসে উন্নীত করেছে ভারত। পাশাপাশি, ট্রানজিটের ক্ষেত্রে ভূখণ্ড ব্যবহারের জন্য আন্তর্জাতিক প্রথা অনুযায়ী বাংলাদেশকে মাশুল দেবে ভারত।আজ শনিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দেশের বাণিজ্যমন্ত্রীর এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়েছে।যৌথ সংবাদ সম্মেলনে ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা জানান, বাংলাদেশে যে পাঁচ লাখ টন খাদ্যশস্য রপ্তানির কথা ছিল, তা যথা শিগগির করা হবে। এর মধ্যে আছে তিন লাখ টন চাল ও দুই লাখ টন গম।দুদিনের সফরের প্রথম দিনেই বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর দুজনই সংবাদ সম্মেলনে আসেন।ট্রানজিটের বিষয়ে ভারতের বাণিজ্যমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক রীতি-নীতি মেনেই ট্রানজিটের জন্য একটি মাশুল দেওয়া হবে।”চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহারের বিষয়ে ভারতের পক্ষ থেকে একটি প্রোটোকল দেওয়া হয়েছে বলে জানান তিনি।ট্রানজিটের মাশুল নির্ধারণে বাংলাদেশ সরকার কাজ করছে জানিয়ে ফারুক খান বলেন, এটি শিগগিরই চূড়ান্ত হবে।বাংলাদেশে ভারতের সাড়ে তিন কোটি ডলার বিনিয়োগের বিষয়টি (পাইপলাইন) অপেক্ষায় আছে।বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, আগামী জুন মাসে সীমান্তহাট বাস্তবায়িত হবে। বিএসটিআইকে উন্নত করার ব্যাপারে ভারত সাহায্যের আশ্বাস দিয়েছে।ফারুক খান বলেন, পাট রপ্তানির ব্যাপারে কিছু নিষেধাজ্ঞা ছিল, যা ভারত তুলে নেওয়ারও আশ্বাস দিয়েছে।সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের