Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ইডিপি’র ৪র্থ বর্ষপূর্তি ও সাধারন সভা

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: March 4, 2019 | 11:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে অ্যাম্পাওয়ারিং এন্ড ডেভলপমেন্ট প্রজেক্ট ইন্ক. (ইডিপি)-এর চতুর্থ বর্ষপূর্তি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্পূর্ণ অলাভজনক, অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ইডিপি’র পথচলা শুরু হয় চার বছর আগে। এ উপলক্ষে নিউইয়র্কের জ্যাকশন হাইটস-এর জুইস সেন্টারে গত ৩ মার্চ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইপিডি’র প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি আম্বিয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ডেমোক্রেট নেতা মোর্শেদ আলম, আইনজীবী মোহাম্মদ এন. মজুমদার, সারোয়ার চৌধুরী, ইডিপির সভাপতি এম এস আলম, ইডিপির পরিচালক আশিকুর রহমান আশিক, বাংলাদেশ আমেরিকান ওইমেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট ৮৭ জুডিশিয়াল ডেলিগেট রোক্সানা মজুমদার, নেন্সি পার্নাল এবং নীলা জেরিন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্যে ইডিপি’র প্রতিষ্ঠাতা আম্বিয়া বেগম বলেন, ‘আমি মানুষের সেবা করবো এই মনোভাব নিয়ে কাজ শুরু করি ৪ বছর আগে। কারো কাছ থেকে কোন আর্থিক সহযোগিতা না নিয়ে, সম্পূর্ণ নিজের চাকরির পয়সায় ইপিডি গড়ে তুলি। মানব সেবামূলক এই কাজে আমাকে যারা বিভিন্ন পরামর্শ দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। সমাজের বঞ্চিত নারী পুরুষদের জন্য আমরা কাজ করছি। ইমিগ্রান্টদের জন্য আমরা কাজ করছি। যা চলমান থাকবে।’
মোর্শেদ আলম ইডিপি’র কার্যক্রমের প্রশংসা করে বলেন, এটি একটি ভাল উদ্যোগ তবে কঠিন কাজ যা শুরু করেছেন এর প্রতিষ্ঠাতা। আমি তার সফলতা কামনা করছি।
মোহাম্মদ এন মজুমদার বলেন, ইডিপি শুরু হয়েছে কঠিন ত্যাগের বিনিময়ে। অত্যন্ত পরিশ্রম করার ফসল ইডিপি। ইডিপি সত্যি সত্যি একদিন তার গন্তব্যে পৌঁছাবে তা এখন স্পষ্ট। নেন্সি পার্নাল বলেন, আমি ইডিপির শুরু থেকেই জানি। অনেক পরিশ্রমের পর এর সাফল্য আসতে শুরু করেছে। আরো সাফল্য কামনা করছি। আমেরিকায় চিকিৎসা বিজ্ঞানে আলোচিত বাংলাদেশি নারী নীলা জেরিন বলেন, নতুন প্রজন্মের অনেক কিছু শেখার আছে এখান থেকে। ইডিপি যে ইতিবাচক কাজ হাতে নিয়েছে তাতে আমি সত্যি অভিভুত হয়েছি। ইডিপির সভাপতি এমএস আলম বলেন, অনেক কষ্টের পর সাফল্য আসে ইডিপি তার প্রমাণ। আমরা অত্যন্ত সচেতনভাবে, সততার সঙ্গে কাজ করছি। কারণ আমাদের বহুদূর যেতে হবে। এর পরিচালক আশিকুর রহমান আশিক বলেন, আমার মা যে স্বপ্ন দেখতেন তা আজ বাস্তবে আমি দেখতে পাচ্ছি। ইডিপি তার নিজস্ব পথেই এগুবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, ইডিপি তার গন্তব্যে যেতে হলে সততা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে। আমি আশা করি ইডিপি একদিন তা করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে নীলা জেরিন ও তার নৃত্য দল নাচ এবং ইডিপির শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দর্শকদের মন জয় করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV