আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না হিলারি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেলড়বেন না সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন হিলারি । তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগামী নির্বাচনে লড়বেন না। কিন্তু রাজনীতি নিয়ে কথা বলা চালিয়ে যাবেন। গতকাল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। হিলারি বলেন- ‘আমি কোথাও যাচ্ছি না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। কিন্তু আমার বিশ্বাসের পক্ষে কার্যক্রম চালিয়ে যাবো।’ অন্তত তিনটি সূত্র সিএনএনকে এ বিষয়ে জানিয়েছে। পরে হিলারির ঘনিষ্ঠ এক বন্ধু বলেন, হিলারি যদি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেটা হবে বিস্ময়কর।এমন পরিস্থিতিতে হিলারি নিজের অবস্থান পরিষ্কার করলেন। হিলারি ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছিলেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন।
সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছিল যে, হিলারি আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী