Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের ডা. ওবায়েদুল্লাহ-ফেরদৌসী ফাউন্ডেশন ক্যান্সার হাসপাতালের লটারির টিকিট এবং ক্যান্সার সারভাইবার অঞ্জনা

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: March 5, 2019 | 5:18 PM

https://www.facebook.com/USANewsNY/videos/322614235055229/

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশে বিশ্বমানের ১০০ শয্যা বিশিষ্ট প্রফেসর ডা. ওবায়েদুল্লাহ-ফেরদৌসী ফাউন্ডেশন ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিচার্স ইনস্টিটিউট নির্মাণের জন্য অর্থ সংগ্রহে যুক্তরাষ্ট্রে ১ ডলার মূল্যে লটারির টিকিট বিক্রি করা হচ্ছে। স্থানীয় সময় গত ২ মার্চ শনিবার বিকেলে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ লটারির টিকিট বিক্রির ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডা. প্রফেসর ওবায়েদুল্লাহ বাকি। কমুনিটি লিডার মুক্তিযোদ্ধা সরাফ সরকারের পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. আব্দুল বাতেন, ডা. মাসুদুল হাসান, ডা. সদরুন নূর, টি মোল্লা, ডা. প্রফেসর ওবায়েদুল্লাহ বাকির যুক্তরাষ্ট্র প্রবাসী সন্তান মীম এবং ক্যান্সার সারভাইবার অঞ্জনা। সংবাদ সম্মেলনে প্রবাসী বাংলাদেশীদের আত্মমানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান হয়।
সংবাদ সম্মেলনে ডা. প্রফেসর ওবায়েদুল্লাহ বাকি জানান, বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জের পাইককান্দীতে ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করা হয় প্রফেসর ডা. ওবায়েদুল্লাহ-ফেরদৌসী ফাউন্ডেশন ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিচার্স ইনস্টিটিউট। সম্পূর্ণ অলাভজনক এবং জনহিতকর সরকারি অনুমোদিত ও সাহায্য পুষ্ট এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই সেবা দিয়ে যাচ্ছে। ২০১২ সালে এটি সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত হয়। এই ইনস্টিটিউশনের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠার পর থেকেই ক্যান্সার নির্ণয়, চিকিৎসা, গবেষণা এবং পুনর্বাসনে অনন্য অবদান রেখে চলেছে। বিশেষ করে প্রান্তিক জনগণের মাঝে স্বল্পমূল্যে কিংবা বিনা মূল্যে চিকিৎসা প্রদান করা হয়। ইতোমধ্যেই এ প্রতিষ্ঠান জাতীয় পরিমন্ডল ছেড়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও বিচরণ করতে শুরু করেছে। এ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর ক্যান্সার কন্ট্রোল, গ্লোবাল ক্যান্সার ইনস্টিটিউট বস্টন, আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজি এবং এবিসি গ্লোবাল এ্যালাইন্সের সদস্য।
ডা. প্রফেসর ওবায়েদুল্লাহ বাকি ক্যান্সার সারভাইবার অঞ্জনার মাত্র ৮ বছর বয়সে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হওয়ার বিস্ময়কর ঘটনা তার প্রতিষ্ঠিানের মাধ্যমে যুক্তরাষ্ট্রে তার চিকিৎসার সর্বশেষ তথ্য তুলে ধরেন। ক্যান্সার সারভাইবার অঞ্জনার এখন সম্পূর্ণ আরোগ্যের পথে। অঞ্জনার চিকিৎসার বিষয়ে গ্লোবাল ক্যান্সার ইনস্টিটিউট বস্টনের সহায়তার কথাও তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
এসময় ক্যান্সার সারভাইবার অঞ্জনা মাত্র ৮ বছর বয়সে তার ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হওয়ার ঘটনা এবং ডা. প্রফেসর ওবায়েদুল্লাহ বাকির মাধ্যমে তার চিকিৎসার বিষয়টি তুলে ধরেন। অঞ্জনা মহান সৃষ্টি কর্তার কৃপায় সুস্থ্য জীবন ফিরে পাওয়ার জন্য ডা. প্রফেসর ওবায়েদুল্লাহ বাকির প্রতি তার গভীর কৃতজ্ঞতা জানান।


ডা. প্রফেসর ওবায়েদুল্লাহ বাকি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় বিশ্বমানের ১০০ শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল প্রফেসর ডা. ওবায়েদুল্লাহ-ফেরদৌসী ফাউন্ডেশন ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিচার্স ইনস্টিটিউট নির্মাণের অর্থ সংগ্রহের জন্য ২০ টাকা মূল্য মানের লটারি ২০১৯ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে লটারি উদ্বোধন করা হয়। এই লটারি যুক্তরাষ্ট্রে বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়। লটারির ড্র অনুষ্ঠিত হবে আগামী ১৩ এপ্রিল। লটারির প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫ লাখ টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা, চতুর্থ পুুরস্কার ২টি ৫০ হাজার টাকা, ৫ম পুরস্কার ৪টি প্রতিটি ১০ হাজার টাকা, ৬ষ্ঠ পুরস্কার ৬৩০টি প্রতিটি ২ হাজার টাকা করে। নিউইয়র্কে প্রফেসর ডা. ওবায়েদুল্লাহ-ফেরদৌসী ফাউন্ডেশন ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিচার্স ইনস্টিটিউট লটারির টিকিট পাওয়া যাবে ড. বাতেন, সরাফ সরকার, টি মোল্লা ও মীমের কাছে।

https://www.facebook.com/USANewsNY/videos/2820457187972062/
https://www.facebook.com/USANewsNY/videos/329426807678330/
https://www.facebook.com/USANewsNY/videos/414816892667797/
https://www.facebook.com/USANewsNY/videos/793143601065911/
https://www.facebook.com/USANewsNY/videos/2822803344404113/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV