Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র পিঠা উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: March 6, 2019 | 9:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র পিঠা উৎসব। এ উপলক্ষ্যে গত ৩ মার্চ রোববার জ্যামাইকার ওরকা পার্টি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি খন্দকার বদরুজ্জামান পিকলুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পিঠা উৎসববের উদ্বোধন করেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য নিউইয়র্ক প্রবাসী মোহাম্মদ মুসা’র ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আতœার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মোজাম্মেল হক। এছাড়াও অনুষ্ঠানে ছিলো আলোচনা, কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নতুন প্রজন্মের মাহী। পরবর্তীতে কবিতা আবৃত্তি করেন জিন্নরাহি মেরি এবং সঙ্গীত পরিবেশন করেন শিল্পী লাল্টু ও পারভীন।


ব্যতিক্রমী এই পিঠা উৎসবে বাংলাদেশের জনপ্রিয় ১৫ পদের পিঠা পরিবেশন করা হয় বলে আয়োকরা জানান। এরমধ্যে উল্লেখযোগ্য পিঠার তালিকায় ছিলো তেলের পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, দুধের পিধা, পাটি সাপটা পিঠা প্রভৃতি। বিপুল সংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ পিঠা উৎসবে যোগ দেন এবং উপভোগ করেন। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুজ্জামান হাসান, প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র উপদেষ্টা খন্দকার আশেক শামীম ও ডা. মুনিবুর রহমান খান, সাবেক সভাপতি ফরিদ খান, হাজী মোজাম্মেল হক ও আকতারুজ্জামান হ্যাপী, সহ সভাপতি খন্দকার জাকির হোসেন, মোহাম্মদ তৌফিকুর রহমান ও সুলতান বোখারী, সাধারণ সম্পাদক শরীফ শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ও মোহাম্মদ শাহিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রবাসী টাঙ্গাইলবাসীদের সৌহার্দ-সম্প্রীতিতে পিঠা উৎসবটি মিলনমেলায় পরিণত হয় এবং বিপুল সংখ্যক প্রবাসী সপরিবারে অনুষ্ঠানে যোগ দেয়ায় আয়োজকদের পক্ষ থেকে সভাপতি খন্দকার বদরুজ্জামান পিকলু সবাইকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV