Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

মার্কিন মডেল-অভিনেত্রী-উদ্যোক্তা কাইলি জেনার বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: March 6, 2019 | 11:15 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার মার্কিন মডেল অভিনেত্রী ও উদ্যোক্তা কাইলি জেনার। প্রভাবশালী ফোর্বস ম্যাগাজিন বিলিয়নিয়ারদের তালিকায় বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার হিসেবে জায়গা করে নিয়েছেন এই মার্কিন সেলিব্রেটি। প্রসাধনীর ব্যবসা থেকে বিপুল পরিমাণ সম্পদ আয় করেছেন কার্দাশিয়ান পরিবারের সর্বকনিষ্ঠ এই সদস্য।

টেলিভিশন চ্যানেলের রিয়েলিটি টেলিভিশন সিরিজ ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান্স’ এর একজন অভিনয় শিল্পী হিসেবে সবার নিকট পরিচিতি পেলেও তার নিজের ব্রান্ডের প্রসাধনী সামগ্রী বিক্রি করে বিলিয়নিয়ারের তালিকায় নিজের নাম লিখিয়েছেন। কাইলি জেনার ‘কাইলি কসমেটিকস’র প্রতিষ্ঠাতা। তিন বছর আগে তৈরি করা এই প্রতিষ্ঠানটি গতবছরে আনুমানিক ৩৬০ মিলিয়ন ডলার মূল্যের প্রসাধনী বিক্রি করে।

২১ বছর বয়সী কাইলি জেনারের আগে ২৩ বছর বয়সে বিলিয়নিয়ার হয়ে সবচেয়ে কম বয়সে শত কোটি ডলারের মালিক হয়েছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

বিলিয়নিয়ারের তকমা পাওয়ার পর এই মডেল উদ্যোক্তা ফোর্বসকে বলেন, ‘আমি এ রকম কিছু আশা করিনি। আমি ভবিষ্যৎ অনুমান করিনি। কিন্তু স্বীকৃতি পেয়ে ভাল লাগছে, মনে হচ্ছে কেউ উৎসাহ দিয়ে পিঠ চাপড়ে দিলো।’

ফোর্বসের তালিকা অনুযায়ী, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এখনও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ ১৩১ বিলিয়ন ডলার। ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০১৮ সালের চেয়ে তার সম্পদের পরিমাণ বেড়েছে ১৯ বিলিয়ন ডলার।

ফোর্বসের হিসাব অনুযায়ী, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ গত এক বছরে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলার কমে গেছে। গতবছর ব্যবহারকারীদের তথ্য ফাঁস সংশ্লিষ্ট কেলেঙ্কারির কারণে ফেসবুকের মূল্য প্রায় এক-তৃতীয়াংশ কমে যায়।

বিশ্বের সকল বিলিয়নিয়ারের এই তালিকায় নারীর সংখ্যা মাত্র ২৫২ জন। স্ব-প্রতিষ্ঠিত নারীদের মধ্যে সবচেয়ে বিত্তবান চীনের ওউ ইয়াজুন, যার আনুমানিক মূল্য ৯ দশমিক ৪ বিলিয়ন ডলার। এবারই প্রথম স্ব-প্রতিষ্ঠিত বিলিয়নিয়ার নারীর সংখ্যা উন্নীত হয়েছে ৭২ জনে। গত বছর এই সংখ্যাটি ছিল ৫৬।

বিশ্বে কার কত সম্পদ আছে সে অনুযায়ী ফোর্বসের এই বিলিয়নিয়ারের তালিকাটি তৈরি করা হয়েছে ৮ ফেব্রুয়ারি। ওই দিন সারাবিশ্বে মুদ্রার বিনিময় হার এবং স্টকের মূল্য বিচার করে করা হয় তালিকাটি।

ফোর্বসের হিসেব অনুযায়ী ২০১৯ সালে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ১৫৩ জন, ২০১৮ সালে এ সংখ্যাটি ছিল দুই হাজার ২০৮ জন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV