Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মা-বাবার রেকর্ড ভাঙছেন উইলিয়াম, কেট হবেন আগামীর রানী! টেলিভিশনে বিয়ে উপভোগ করবেন ২৪০ কোটি মানুষ

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: April 24, 2011 | 12:56 AM

ইউএসএনিউজ ডেস্ক: পিতামাতার রেকর্ড ভেঙে ফেলছেন প্রিন্স উইলিয়াম। ১৯৮১ সালের ২৯শে জুলাই এখন থেকে ৩০ বছর আগে তার মা ডায়ানাকে বিয়ে করেছিলেন প্রিন্স চার্লস। সেই বিয়ের অনুষ্ঠান টেলিভিশনে যত সংখ্যক মানুষ উপভোগ করেছিলেন, প্রিন্স উইলিয়ামের বিয়ে উপভোগ করবেন তার দ্বিগুণের চেয়েও বেশি মানুষ। তাদের সংখ্যা হতে পারে ২৪০ কোটি। টেলিভিশন ইতিহাসেও এ সংখ্যা হবে এক নতুন রেকর্ড। এ বিয়ের মাধ্যমে বৃটেনে রাজপরিবারের মর্যাদা আরও বাড়বে বলে আশাবাদী বেশির ভাগ বৃটিশ। তাদের মতে, রাজতন্ত্র হবে আরও শক্তিশালী। আর প্রিন্স উইলিয়ামের হবু সহধর্মিণী কেট মিডলটনই বা কম যান কিসে। বলাবলি হচ্ছে, তিনিও বৈমাত্রেয় শাশুড়িকে পিছনে ফেলে দেবেন। তার বৈমাত্রেয় শাশুড়ি ক্যামিলা পার্কার। বৃটিশ মিডিয়ায় রিপোর্ট ছাপা হয়েছে, ক্যামিলা পার্কারের সামনে বৃটেনের রানী হওয়ার  যে সম্ভাব্যতা তার চেয়ে অনেক বেশি সম্ভাব্যতা নিয়ে আসছেন কেট মিডলটন। প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের আর বাকি ৪ দিন। এরপরই ২৯শে এপ্রিল দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। তাদেরকে বরণ করে নিতে সারা যুক্তরাজ্য যেন অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিভিন্ন রাস্তা সাজানো হয়েছে বর্ণিল রূপে। এর মধ্যে রিজেন্ট স্ট্রিটকে তো চেনারই উপায় নেই। বৃটিশ পতাকা দিয়ে ওই সড়কটি যেন ঢেকে ফেলা হয়েছে। আর রাস্তায় রাস্তায় আয়োজন করা হয়েছে বিয়ের দিন উপলক্ষে পার্টি। এমন পার্টি বসবে ৫৫০০টি স্থানে। এর মধ্যে হার্টফোর্টশায়ারে ২৯৮টি, সারে’তে ২০৫টি, কেন্টে ১৮২টি, ব্রাইটনে ১৬টি, সাউদাম্পটনে ১৭টি সহ রাজ্যে রাজ্যে ওই সব পার্টি আয়োজন করা হবে। এজন্য আগেভাগেই ওইসব রাস্তা বন্ধ করে দেয়ার আবেদন করা হয়েছে। ওদিকে বৃটিশ রাজপরিবারের এ বিয়েতে মেতে উঠেছে বৃটিশ মিডিয়া। প্রতিদিনই তারা চমকপ্রদ তথ্য দিচ্ছে- এই যেমন বাসরঘরে প্রিন্স উইলিয়াম তার প্রণয়ীকে কি কি উপহার তুলে দিতে পারেন। তার কোনটির দাম কত ইত্যাদি ইত্যাদি। গতকাল অনলাইন মেইল এ উপলক্ষে একটি জরিপের ফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে, বৈমাত্রেয় শাশুড়ি ক্যামিলা পার্কারের চেয়ে পরবর্তী রানী হওয়ার জন্য কেট মিডলটনের রয়েছে অভূতপূর্ব সম্ভাবনা। পাঠকদের কাছে প্রশ্ন করা হয়েছিল- আপনারা কি মনে করেন এই বিয়ের মাধ্যমে বৃটিশ রাজতন্ত্র আরও শক্তিশালী হবে? জবাবে শতকরা ৫১ ভাগ মানুষ ইতিবাচক উত্তর দিয়েছেন। এ বিয়ের মাধ্যমে রাজতন্ত্র দুর্বল হবে এমন মত দিয়েছেন শতকরা মাত্র ২ ভাগ মানুষ। আরও প্রশ্ন করা হয়েছিল- আপনি কি মনে করেন কেট মিডলটন ভাল একজন রানী হবেন? এর স্বপক্ষে মত দিয়েছেন শতকরা ৫৭ ভাগ মানুষ। বিপক্ষে মত দিয়েছেন শতকরা ৪ ভাগ। কেট মিডলটন বা ক্যামিলা পার্কার কে হবেন ভাল রানী- এমন প্রশ্নের জবাবে শতকরা ৮৭ ভাগ মানুষ গেছেন কেট মিডলটনের পক্ষে আর মাত্র ১৩ ভাগ মত দিয়েছেন ক্যামিলা পার্কারের পক্ষে। এছাড়া শতকরা ৭৩ ভাগ মানুষ মনে করেন প্রিন্স উইলিয়াম একজন ভাল রাজা হবেন। তার বিপক্ষে মত দিয়েছেন শতকরা ৪ ভাগ। শতকরা ৪৫ ভাগ মানুষ মনে করেন কেট মিডলটনকে বৃটিশ রাজপরিবার তাদের পরিবারের একজন সদস্য হিসেবে মানিয়ে নেবেন। তাকে রাজপরিবারের সদস্য হিসেবে দেখা হবে না- এমন মত দিয়েছেন শতকরা ৪৫ ভাগ মানুষ। কেট মিডলটন বা তার পিতামাতা কোন রাজপরিবারের সদস্য নন। ভোটদাতাদের শতকরা ২৮ ভাগ মনে করেন, তাদের সবাইকে রাজপরিবারের অতিথি হিসেবে মেনে নেয়া হবে। শতকরা ২৭ ভাগ বলেছেন, তারা এমনটা মনে করেন না। এরই মধ্যে বিবাহিত জীবনের দায়িত্ব কর্তব্য নিয়ে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনকে নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন ক্যান্টারবারির আর্চবিশপ ড. রোয়ান উইলিয়ামস। অনলাইন দ্য সান প্রকাশ করে দিয়েছে প্রিন্স উইলিয়াম তার হবু স্ত্রীর জন্য কি কি উপহার কিনেছেন। এর মধ্যে রয়েছে জো ম্যালোনের সুগন্ধী মোমবাতি। এর প্রতিটির দাম ২৬০ পাউন্ড। এই মোমবাতি কেটের ভীষণ পছন্দ। দীর্ঘ প্রেম জীবনে ২০০৭ সালে যখন কেট মিডলটনের সঙ্গে প্রিন্স উইলিয়ামের প্রায় ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল সম্পর্ক তখন উইলিয়াম এই মোমবাতির জাদুতে কেটকে তার কাছে ফিরিয়ে আনতে পেরেছিলেন। আর তার পরিণতি হচ্ছে বিয়ে। এছাড়া উইলিয়াম তার হবুবধূর জন্য কিনেছেন ফ্লোরিস সেফায়ার বাথ ওয়েলস, হাতে তৈরি চকোলেট, ৮০০ পাউন্ডের ক্রিস্টাল ভিনটেজের শ্যাম্পেইন এবং ৪৮ পাউন্ডের একটি খেলনা কুকুর। তবে এখানেই শেষ নয়। আরও চমক আছে, যা শুধু কেটের সঙ্গেই শেয়ার করতে চান উইলিয়াম। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV