Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ধর্ষিত হয়েছিলেন মার্কিন সিনেটর মার্থা ম্যাকস্যালি!

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: March 7, 2019 | 7:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন সিনেটর মার্থা ম্যাকস্যালি ধর্ষণের গুরুত্বর অভিযোগ এনেছেন। বিমানবাহিনীতে দায়িত্ব পালনকালে তাকে শিকারে পরিণত করেন ওই বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা। এক পর্যায়ে তাকে ওই কর্মকর্তা ধর্ষণ করেন বলে অভিযোগ ম্যাকস্যালির। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়েছে, সিনেটর মার্থা ম্যাকস্যালি সামরিক বাহিনীতে যৌন হয়রানির বিষয়ে মার্কিন সিনেট আর্মড সার্ভিসেস সাবকমিটিতে বুধবার শুনানিতে বক্তব্য রাখছিলেন। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের প্রথম নারী পাইলট। আরিজোনা রাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান দলের সিনেটর তিনি। ওই শুনানিতে তিনি কেন ওই ধর্ষণের ঘটনা প্রকাশ করেন নি বা রিপোর্ট করেন নি সে সম্পর্কেও কথা বলেছেন।

তিনি বলেছেন, ধর্ষিত হওয়ার কারণে তিনি ভীষণ লজ্জিত ছিলেন এবং দ্বিধান্বিত ছিলেন। 

তিনি বলেন, অনেক বছর আমি এ বিষয়ে নীরব ছিলাম। কিন্তু আমার ক্যারিয়ারের শেষের দিকে, যখন দেখলাম স্ক্যান্ডাল জেঁকে ধরেছে সেনাবাহিনীকে এবং এসব কেলেঙ্কারিতে তারা পুরোপুরি অপর্যাপ্ত সাড়া দিচ্ছে, তখন আমার মনে হলো কিছু মানুষকে বিষয়টি জানানো দরকার। কিন্তু বিষয়টিতে অন্যদের জানানো নিয়ে আমি ছিলাম ভীতসঙ্কিত। বিমান বাহিনীতে সেবা দেয়ার পর আমি যেন আলাদা হয়ে পড়েছিলাম। অন্য অনেক ভিকটিমের মতো আমারও মনে হতো, সিস্টেমই যেন বার বার আমাকে ধর্ষণ করছে। 

উল্লেখ্য, মার্কিন বিমানবাহিনীতে ২৬ বছর দায়িত্ব পালন করেন ম্যাকস্যালি। তিনি এ সময়ে কর্নেল পদে আসীন হন। ২০১০ সালে অবসরে যান। তারপর থেকে তিনি মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে দু’দফা নির্বাচিত হন। গত বছর তিনি সিনেটর নির্বাচিত হন।
ম্যাকস্যালির এমন বক্তব্যের পর কমিটির ডেমোক্রেট দলীয় শীর্ষ র‌্যাংকিং সিনেটর ক্রিস্টেন গিলিব্রান্ড বলেছেন, এমন বক্তব্যে তিনি গভীরভাবে মর্মাহত। 

তবে যৌন নির্যাতনের শিকারে পরিণত হওয়ার বিষয়ে ম্যাকস্যালি এবারই প্রথম মুখ খুললেন এমন না। গত বছর তিনি যখন সিনেটর পদে নির্বাচন করছিলেন তখন ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেছেন, তার বয়স যখন ১৭ বছর তখন তার হাইস্কুলের অ্যাথলেটিক কোচ তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চাপ প্রয়োগ করেছিলেন। এর আগেও তিনি অভিযোগ করেছেন, সেনাবাহিনীতে থাকা অবস্থায় যৌন নির্যাতনের শিকারে পরিণত হয়েছেন। 

জানুয়ারিতে আরেকজন নারী সিনেটর অভিযোগ করেছেন তিনিও ধর্ষিত হয়েছিলেন। তিনি হলেন সেনাবাহিনীর বর্ষীয়ান জোনি আর্নস্ট। তার অভিযোগ, যখন আইওয়া স্টেট ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন তখন একজন বয়ফ্রেন্ড তাকে যৌন হয়রান করেন। আইওয়া থেকে নির্বাচিত রিপাবলিকান দলের এই সিনেটর বলেছেন, তিনি ওই ঘটনা সম্পর্কে পুলিশে রিপোর্ট করেন নি। উল্লেখ্য, মার্কিন সেনাবাহিনীতে ২০১৭ সালে যৌন হয়রানি বৃদ্ধি পায় শতকরা প্রায় ১০ ভাগ। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV