Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

জাতিসংঘ উইমেন গিল্ডের নতুন প্রেসিডেন্ট রানু ফেরদৌস

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: March 7, 2019 | 7:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতিসংঘ উইমেন গিল্ডের নতুন প্রেসিডেন্ট হলেন বাংলাদেশি-আমেরিকান রানু ফেরদৌস। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। সেখানেই প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। রানু ফেরদৌস দীর্ঘ ১৮ বছরের অধিক সময় যাবত এই সংগঠনের সাথে কাজ করছেন। প্রোগ্রাম কো-অর্ডিনেটর, বোর্ড রিপ্রেজেনটেটিভ, ওয়েবসাইট অফিসার, নিউজ লেটার অফিসার, সহকারি পরিচালক এবং কুইন্স গ্রুপের ডিরেক্টরের দায়িত্বও পালন করেছেন। প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ দু’বছরের। এরপরের নির্বাচনেও যদি জয়ী হতে পারেন তবে আরো দু’বছর থাকবেন এ দায়িত্বে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই স্বেচ্ছাসেবী সংস্থাটি এ বছর ৭১ বছর পূর্ণ করছে। যুদ্ধ পরবর্তী সময়ে অনাথ, দরিদ্র ও আহত শিশুদের সেবার উদ্দেশ্যে ছোট পরিসরে উইমেন গিল্ড’র যাত্রা শুরু হলেও বর্তমানে এর বিস্তৃতি সারাবিশ্বে। নিউইয়র্কে এই সংস্থার শাখা রয়েছে ৪টি। এই চার শাখার সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী রানু ফেরদৌসকে নির্বাচিত করা হয়। ৩৪ দেশের বিভিন্ন সংগঠনকে কল্যাণমূলক প্রকল্পে নিয়মিতভাবে অর্থ সহায়তা দিয়ে আসছে উইমেন গিল্ড। বাংলাদেশেও রয়েছে ৪টি প্রকল্প।

প্রসঙ্গত, প্রতি বছর তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি ক্যানভাস ক্যালেন্ডার তৈরি করে থাকে সংস্থাটি। শিল্পীদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে  নকশা নির্বাচিত করা হয়। রানু ফেরদৌসের আঁকা ছবির মাধ্যমে এ পর্যন্ত তিনবার এই ক্যালেন্ডার তৈরি হয়। জাতিসংঘ সদর দফতরে ভিজিটর সেন্টারে উইমেন গিল্ডের নিজস্ব স্মারকগ্রন্থের দোকানে এই ক্যালেন্ডারসহ নানা রকমের টি-শার্ট ও অনান্য সামগ্রী বিক্রয় করা হয়। এই দোকানটি হচ্ছে গিল্ডের আয়ের অন্যতম উৎস। এছাড়াও বছরে দুটি মেলার আয়োজন করা হয়। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV