Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: March 7, 2019 | 8:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ক্যালিফোর্নিয়া : রেঞ্চকুকামঙ্গার সেন্ট্রাল পার্কে গত ২রা মার্চ রবিবার সন্ধ্যায় আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট এর সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার ২০১৯-২০২০ কমিটির অভিষেক ও ডিনার অনুষ্ঠিত হয়। আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রকৌশলী ও স্থাপত্যবিদগণের সংগঠনের দুই বছর মেয়াদী নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান।
অত্যন্ত সুপরিকল্পিত, সুশৃঙ্খল ও আন্দনঘন পরিবেশে আয়েজিত এ অনুষ্ঠানের বিশাল হলরুম ছিলো কানায় কানায় পরিপূর্ণ। প্রকৌশলী ও স্থাপত্যবিদ ছাড়াও এ অনুষ্ঠানে লস এঞ্জেলসের বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়ে প্রবাসে বাংলাদেশীদের সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃড় করেছেন।
বিদায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল হক নির্বাচিত সভাপতি জামসেদ আলম হায়দারকে অভিবাদন জানান। এ সময় প্রধান নির্বাচন কমিশনার জেবুন্নেসা তারেক নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। নব নির্বাচিত কমিটির সভাপতি জামসেদ আলম হায়দার অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে পারস্পরিক যোগাযোগের উপর ‍গুরুত্ব দিয়ে বলেন নতুন কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো সক্রিয় হবেন। এসময় বিদায়ী কমিটির সভাপতি ও সদস্যদেরকে সম্মাননা ক্রেস্ট ‍ও ফুল দিয়ে সম্মান জানানো হয়।অভিষেক অনুষ্ঠানে ফেসবুক টেকনিক্যাল ম্যানেজার ফারহানা হক ও লস এঞ্জেলস বাংলাদেশ কনস্যুলেট এর কনসাল জেনারেল শুভেচ্ছা বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত বাংলাদেশের জনপ্রিয় শিল্পী এস আই টুটুল। তিনি প্রায় দুই ঘণ্টা বিরতিহীন সংগীত পরিবেশন করে অনুষ্ঠানটিকে আরো স্মরণীয় করে তুলেন। উল্লেখ্য ক্যালিফোর্নিয়ার ইনফ্রাস্ট্রাকচার বিনির্মানে বাংলাদেশী ইঞ্জিনিয়াররা সম্মানের সাথে কাজ করে যাচ্ছেন। ক্যালট্ৰান্স এ কর্মরত বাংলাদেশী ইঞ্জিনিয়ারগণ ইতিমধ্যেই বিভিন্ন ফ্রিওয়ে নির্মাণে তাদের প্রকৌশলী মেধা দেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে রাতের খাবারে আপ্যায়িত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV