Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

চবি অ্যালামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা’র সভাপতি আজিজ, সেক্রেটারি ইকবাল

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: March 7, 2019 | 9:09 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন, উত্তর আমেরিকা ইন্ক -এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে মুহাম্মদ আবদুল আজিজ নঈমী পুনঃনির্বাচিত ও এস. এম. ইকবাল ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

৩ মার্চ রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে টক অব দ্যা টাউন রেস্টুরেন্ট মিলনায়তনে নতুন কার্যকরী কমিটি (২০১৯-২০২০) -এর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স, সাবেক সভাপতি রেজাউল করিম সগীর, সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দীন আজাদ, সদ্য বিদায়ী সিনিয়র সহ-সভাপতি আবদুল আউয়াল শামীম, অধ্যাপক এ. কে. আখতার হোসেন, চাকসুর সাবেক ম্যাগাজিন সম্পাদক অধ্যাপক সুদীপ্ত দেব, আবু তালেব চৌধুরী চান্দু, শামছুন্নাহার শিল্পী, আয়েশা আক্তার (হ্যাপী), খালেদা হাসান, বিলকিস বানু লাইজু, জেবুন্নাহার বেলাসহ বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক প্রাক্তন ছাত্র-ছাত্রী ছিলেন।প্রধান নির্বাচন কমিশনার বিষ্ণু গোপ নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন দুই নির্বাচন কমিশনার অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত ও অধ্যাপক লুৎফুর রহমান। উল্লেখ্য, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কমিটির অপর কর্মকর্তারা হলেন: সহ-সভাপতি-হাসান মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবুল কাসেম, কোষাধ্যক্ষ- মোহাম্মদ আমিনুল ইসলাম, গণসংযোগ ও সাংগঠনিক সম্পাদক রতন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক- শিবলী ছাদেক, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক শাহেদ আলী, কার্যকরী সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ এয়াকুবউদ্দিন চৌধুরী, অধ্যাপক ছন্দা বিন্তে সুলতান, মোহাম্মদ মঞ্জুর হাছান, সলিল কুমার চৌধুরী, মোহাম্মদ আবদুস সবুর খাঁন, মোহাম্মদ আনোয়ারুল করিম ও মোহাম্মদ মাহবুবুল মওলা। 

নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংগঠনের পুননির্বাচিত সভাপতি মুহাম্মদ আবদুল আজিজ নঈমীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন কার্যকরী কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এবং সংগঠনের বর্তমান অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদানের সংকল্প ব্যক্ত করেন সকলে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ