যুক্তরাষ্ট্রে কোরআন পোড়ানো যাজকের কারাদণ্ড,পরে জরিমানা দিয়ে দণ্ড থেকে রেহাই

টেরি জোনস। ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে কোরআন পুড়িয়ে বিতর্ক সৃষ্টিকারী যাজককে কারাদণ্ড দিয়েছেন মিশিগানের একটি আদালত। শুক্রবার জুমা নামাজের পর সেখানকার একটি মসজিদের সামনে তার বিক্ষোভ করার কথা ছিল। তার এ কর্মকাণ্ডের কারণে সেখানে সহিংস ঘটনা ঘটতে পারে জানিয়ে পুলিশ আদালতে আবেদন করলে তাকে কারাদণ্ড দেন আদালত। পরে অবশ্য জরিমানা দিয়ে তিনি দণ্ড থেকে রেহাই পান। এর আগে তার কোরআন পোড়ানোর ঘটনার পরপর আফগানিস্তানে খ্রিস্টানসহ পশ্চিমাদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছিল।ফ্লোরিডার গেইনসভিলের যাজক টেরি জোনস ও তার সহযোগী ওয়েনি সেপ গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলেন, তারা মিশিগানের ডিয়ারবর্নে অবস্থিত ইসলামিক সেন্টার অব আমেরিকার সামনে জুমা নামাজের পর কোরআনবিরোধী বিক্ষোভ করবে। শহরটির প্রায় এক-তৃতীয়াংশ অধিবাসীই মুসলিম। তার এ কর্মকাণ্ডে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ডিয়ারবর্নের পুলিশপ্রধান রোনাল্ড হেডেড। আদালতে টেরি জোনস তার কর্মকাণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, কোরআন বিশ্বে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড উৎসাহিত করছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী তিনি ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যেতে পারেন। তবে সরকারি কেঁৗসুলি দাবি করেন, জোনসের কর্মকাণ্ডের সঙ্গে সংবিধানের প্রথম সংশোধনীর কোনো সম্পর্ক নেই। তাছাড়া তার কর্মকাণ্ডের ফলে ওই এলাকার শান্তি বিঘি্নত হবে। পরে আদালত জোনস ও তার সহযোগীকে এক ডলার করে প্রতীকী জরিমানা করেন। তারা এ জরিমানা দিতে অস্বীকৃতি জানালে তাদের কারাগারে পাঠানো হয়। পরে অবশ্য জরিমানা দিয়ে কারাদণ্ড থেকে রেহাই পান দু’জনই।এএফপি
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের