Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

আবদুল্লাহ জাহিদের ভাষান্তরিত মুক্তিযুদ্ধের প্রথম গ্রন্থ ‘একটি জাতির জন্ম: পূর্ব পাকিস্তান যেভাবে বাংলাদেশ হলো’

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: March 8, 2019 | 5:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী প্রস্তুতি উপলক্ষে সমগ্র প্রকাশন প্রকাশ করেছে আবদুল্লাহ জাহিদের ভাষান্তরিত মুক্তিযুদ্ধের প্রথম গ্রন্থ ‘একটি জাতির জন্ম: পূর্ব পাকিস্তান যেভাবে বাংলাদেশ হলো।’
নি:সন্দেহে বলা যায় এটিই বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রথম মুদ্রিত গ্রন্থ, যা ১৬ ডিসেম্বর ১৯৭১-এ বিজয়ের প্রায় ৪ মাস আগে ভারতে কোলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। এতে বাংলাদেশের জনযুদ্ধ ও মুক্তিসংগ্রামের যে চিত্রটি উঠে এসেছে, তা যেন সত্যের চেয়েও সত্য একটি দুর্লভ ঐতিহাসিক দলিল।
একটি নির্মোহ জায়গা থেকে বিচার করা ও প্রথম রচিত গ্রন্থটি দেশের মানুষের পাঠ করার সুবিধার্থে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে। একই সাথে যারা মূল ইংরেজি বইটি পাঠের স্বাদ নিতে চান সে বিবেচনায় হুবহু স্ক্যান কপিটিও ছাপানো হয়েছে।
মুক্তিযুদ্ধের এই ঐতিহাসিক দলিল প্রমাণ দেয় পাকিস্তানি বাহিনীর গণহত্যা, বর্বর নির্যাতন, ধ্বংসযজ্ঞ ও নারী নির্যাতনের পৈশাচিক রূপ। প্রমাণ দেয় আমাদের লাখো বীর শহীদের সম্মুখসমরে ঝাঁপিয়ে পড়ে দেশের স্বাধীনতার জন্য আত্মাহুতির কারণ। প্রমাণ দেয় বাংলাদেশের জন্মলগ্নের ভয়াবহতা কত মর্মভেদী যন্ত্রণার ছিল। যারা মুক্তিযুদ্ধের গোঁড়া থেকে সঠিক ইতিহাস পড়তে চান, গবেষণা করেন তাঁদের জন্য এটি ইতিহাসের আকর গ্রন্থ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV