Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে বিডিআই সম্মেলন ২২-২৪ মার্চ

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: March 9, 2019 | 12:57 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘পরবর্তী ৩০ বছরের বাংলাদেশ: চ্যালেঞ্জ এবং সম্ভাবনা’ শিরোনামে যুক্তরাষ্ট্রে তিনদিনের সম্মেলন আয়োজন করতে যাচ্ছে প্রবাসী পেশাজীবী সংগঠন ‘দ্য বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ’ (বিডিআই)। ২২-২৪ মার্চ কানেটিকাট অঙ্গরাজ্যে নিউ হ্যাভেন শহরের ইয়েল ইউনিভার্সিটিতে এটি অনুষ্ঠিত হবে। বিডিআইয়ের ফাইজুল ইসলাম জানান, এবারের সম্মেলনে সহযোগী হিসেবে পাশে দাঁড়িয়েছে ইয়েল ইউনিভার্সিটি। সম্মেলনে বাংলাদেশের অর্থনীতি, সুশাসন, শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্য, ব্যাংক-বিমা এবং নগরায়নের ওপর গবেষণামূলক ৫০টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।

এ সম্মেলনে এবার বিশেষ সম্মান জানানো হবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভাইস চ্যান্সেলর অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে। ‘২০১৭ সালের আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড’ পাবেন তিনি।

বিডিআই ১৯৯৫ সালে প্রথম সম্মেলন করেছে পেনসিলভেনিয়ার ইউনিভার্সিটি অব পিটসবার্গে। এরপর এ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ এবং ২০০৯ সালে হার্ভার্ডে, ২০১৩ এবং ২০১৫ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলেতে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV