যুক্তরাষ্ট্রে ‘ডে লাইট সেভিং’ টাইম : রোববার ঘড়ির কাটা এগুবে এক ঘণ্টা
ইউএসএনিউজঅনলাইন.কম :: যুক্তরাষ্ট্রে আগামী ১০ মার্চ রোববার থেকে শুরু হচ্ছে ‘ডে লাইট সেভিং’ টাইম। এদিন ঘড়ির কাটা এগিয়ে নিতে হবে এক ঘণ্টা। যুক্তরাষ্ট্রের অধিকাংশ স্টেটে ৯ মার্চ শনিবার দিবাগত রাত (১০ মার্চ রোববার) ২টায় ঘড়ির কাটা এগিয়ে যাবে তিনটার ঘরে। এতে করে দিন দীর্ঘায়িত হবে। সন্ধ্যা হবে দেরিতে। দিনে আমেরিকানদের কর্মপরিধি কিছুটা বাড়ে। আর একে অভিহিত করা হয় ‘ডে লাইট সেভিং টাইম’ হিসেবে।
যুক্তরাষ্ট্রে ‘ডে লাইট সেভিং’ এর সময়সূচি চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে নিউইয়র্কে তখন রাত ২টা হবে।
আরিজোনা, হাওয়াই, আমেরিকান সামুয়া গুয়াম, পর্তোরিকো এবং ভার্জিন আইল্যান্ডের ঘড়ির কাঁটা একই স্থানে থাকে।
প্রতি বছর যুক্তরাষ্ট্রে দু’দফা ঘড়ির কাটা এক ঘণ্টা এগোনো-পিছানো হয়। দিনের আলোকে কাজে লাগানোর জন্য এই উদ্যোগকে বলা হয় ডে লাইট সেইভিং টাইম। একে স্প্রিং ফরোয়ার্ড, সামার টাইমও অভিহিত করা হয়।
নভেম্বরের প্রথম রোববার রাত ২টার সময় ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে ‘স্ট্যান্ডার্ড টাইম’-এ প্রত্যাবর্তন করা হবে। যুক্তরাষ্ট্রে প্রায় এক’শ বছর আগে এই ব্যবস্থা চালু করা হয়।
আইফোন বা অন্য কোনো ধরনের স্মার্ট ফোন, কম্পিউটারে সময় বদলে যায় সয়ংক্রিয়ভাবে। তবে অন্য কোনো ঘড়ির ক্ষেত্রে পরবর্তিত সময় মিলিয়ে নিতে হয়।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী