Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

ইথিওপিয়ায় বিধ্বস্ত বিমানের ১৪৯ জন যাত্রী ও আটজন ক্রু সবাই নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: March 10, 2019 | 11:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইথিওপিয়ায় ১৪৯ জন যাত্রী ও আটজন ক্রুসহ একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সবাই মারা গেছেন। এ খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম।বিমানটিতে ৩৩টিরও বেশি দেশের নাগরিক ছিল বলে সরকারি কর্মকর্তারা বলছেন। বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানটি রাজধানী আদিস আবাবা থেকে কেনিয়ার নাইরোবিতে যাচ্ছিল। ইথিওপিয়ান এয়ারলাইন্সের কর্মকর্তারা বলছেন, উড়োজাহাজটি আকাশে ওড়ার পরপরই স্থানীয় সময় সকাল ৮.৫৫ মিনিটে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এই ঘটনার কথা প্রথম জানা যায় যখন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ টুইটারে তার ‘গভীর সমবেদনা’ প্রকাশ করেন। এয়ারলাইন্সের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী থেকে ৬০ কি.মি. দক্ষিণ পশ্চিমে বিশফু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।সেখানে উদ্ধার অভিযান চলছে। বিবিসি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ