দীপ্ত রায়কে উদীচী যুক্তরাষ্ট্র’র গ্রাজুয়েশন প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : উদীচী যুক্তরাষ্ট্র গত ৩ ফেব্রুয়ারি রোববার প্রথমবারের মতো তবলা বিভাগের ছাত্র দীপ্ত রায়কে গ্রাজুয়েশন প্রদান করেছে। অনুষ্ঠানটি শুরু হয় বিকেল ৬টায়। ওই দিন বিকেল থেকে বৈরি আবহাওয়া সত্বে অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক দর্শক শ্রোতার উপস্থিত ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশন প্রধানের পক্ষে মিশনের দ্বিতীয় প্রধান তারেক ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন, উদীচীর এই অনন্য সাধারণ দীর্ঘ প্রচেষ্টা বাঙালি কমিউনিটির নতুন প্রজন্মকে বাঙালি কৃষ্টি-সংস্কৃতি বিকাশে অবদান রাখছে। তারপর দীপ্ত রমা ও বাবা উদীচী ও দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। উদীচীর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদীচীর সিনিয়র সহ সভাপতি সুব্রত বিশ^াস। তিনি বলেন, দীপ্ত ও তার ভা ইদিব্য দীর্ঘ ১৫ বছর ধওে উদীচীর সাথে যুক্ত। এক নাগাড়ে লেগে থাকার ব্রতই আজ দীপ্তকে পরিপূর্ণতা এনে দিয়েছে। আমরা তার জন্য গর্ববোধ করি।
উল্লেখ্য, দীপ্ত’র বাবা উদীচীর অন্যতম কর্মকর্তা। একই সাথে তার পরিবার এবং শিক্ষক তপন মোদককে ধন্যবাদ জানাই। অতঃপর বক্তব্য রাখেন উদীচীর উপদেষ্ঠা সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ।
তিনি বলেন, উদীচীর অনবধ্য অবদান প্রশংসার দাবি রাখে। বাঙালির কৃষ্টি-সংস্কৃতি ও বাংলা ভাষা তুলে ধরে বাঙালি কমিউনিটিকে শেকড়ের সাথে পরিচয় ও যুক্ত করতে উদীচীর অবদান অনস্বীকার্য।
তারপর প্রায় তিন ঘন্টাব্যাপী শিক্ষক তপন মোদক ও জীবন বিশ^াসের সাথে গানের মাধ্যমে দীপ্ত’র অনুশীলন পরীক্ষা চলে। মাঝে মাঝে শ্রোতাদেও মনোরঞ্জনের জন্য গান ও নাচ পরিবেশন করা হয়। গানে ছিলেন, শফি চৌধুরী হারুন, জীবন বিশ^াস, স্বাধীন বাংলা বেতারের শিল্পী শহীদ হাসান, সঙ্গীতজ্ঞ, সংগীত বিশেষজ্ঞ মুত্তালিব বিশ^াস ও দুলাল ভৌমিক। নৃত্যে উদিতাতন্বী। সকল গায়ককে ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয়।
তারপর দর্শক শ্রোতা ও শিক্ষক গুরু তপন মোদকের বিচারের আলোকে পরীক্ষায় উত্তীর্ণ বলে ঘোষণা দেওয়া হয়। দীপ্তকে ক্রেস্ট তুলে দেন উদীচীর সিনিয়র সহসভাপতি সুব্রত বিশ^াস। সার্টিফিকেট তুলে দেন সম্পাদক জীবন বিশ^াস। দীপ্ত’র পক্ষ থেকে তার বাবা শিক্ষক তপন মোদককে সম্মাননা স্বরূপ উপহার তুলে দেন। মা শিক্ষক সজীব মোদককে উপহার তুলে দেন। উল্লেখ্য সজীবও দীপ্ত’র শিক্ষক। সুব্রত বিশ^াস শিক্ষক গুরু তপন মোদককে উত্তরিয় পরিয়ে সম্মান জানান। তারপর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন জীবন বিশ^াস। সঞ্চলনায় ছিলেন সাবিনা হাই উর্বি। অন্যান্য সহযোগিতায় ছিলেন সুলেখা রায়, মুক্তা ধর, জেবু চৌধুরী, শুকলা চক্রবর্তী প্রমুখ।
এতে যুক্ত ছিলেন সমীর মন্ডল, মোহিত আচার্য, মহাদেব মল্লিক, হেনা আচার্য্য, বেবী মন্ডল, ফজলুল করিম, পরেশ ধর, বিশ^জিৎ কর্মকার, সুনীল হরা, সাহানা আক্তার নুপুর, রাবেয়া আক্তার, আশীষ রায়, শুকান্ত হরা প্রমূখ।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








