সাংবাদিক শওকত ওসমান রচির ‘মা’গ্রন্থের মোড়ক উন্মোচন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাংবাদিক শওকত ওসমান রচি’র শিশু নাট্য গ্রন্থ ‘মা’ বই এর মোড়ক উন্মোচন হয়েছে ২৬ ফেব্রুয়ারি। এদিন সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের অমর একুশে গ্রন্থ মেলার মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেন দৈনিক কালের কণ্ঠ’র সম্পাদক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাহিত্যিক ও সাংবাদিক প্রনব মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক রচির মা কবি-সাহিত্যিক জাহান আরা রউফ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন অন্বয় প্রকাশের কর্ণধার শিশু সাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর সহধর্মিনী গুলশান আরা বাবলী এবং রচি’র সহধর্মিনী শায়লা শওকত শিপুু।
প্রধান অতিথি ইমদাদুল হক মিলন বইটির মোড়ক উন্মোচন করতে গিয়ে বলেন, সাংবাদিকরা যখন লেখক হন, তখন তারা ভাল লিখেন। তখন তাদের অভিজ্ঞতা ভাল থাকে এবং তাদের ভাষাটা বেশ ভাল থাকে। তিনি বলেন, শওকত ওসমান রচির বইটি আপনাদের ভাল লাগবে, আর একটি বিশেষ কারনে বইটি ভাল লাগবে কারণ বইটির নাম ‘মা’। বইটির ‘মা’ বাংলাদেশকে বোঝানো হয়েছে।
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান