নির্বাচিত হলে নিউইয়র্কের জ্যামাইকায় শহীদ মিনার নির্মানের অঙ্গীকার কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট প্রার্থী কষ্টার
ইউএসএনিউজঅনলাইন.কম : নির্বাচিত হলে নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশের শহীদ মিনার নির্মান করবেন বলে ঘোষনা দিয়েছেন কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট প্রার্থী কাউন্সিলম্যান কষ্টা কনষ্টাটাইডিস। কুইন্সের জ্যামাইকা ক্যাপ্টেন ট্রিলি পার্কে স্থাপিত হবে বাংলাদেশী এই শহীদ বেদী। তিনি বলেন, নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে বাংলাদেশী কমিউনিটির দীর্ঘদিনের এই দাবী পূরুন করা। কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট প্রার্থী কষ্টা বলেন, ইতিমধ্যেই আমি নিউইয়র্ক সিটিতে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা বাংলায় দেয়ার বিল এনেছি। জেওএফকে, লাগোর্ডিয়া এয়ারপোর্টে বাংলায় স্বাগতম সাইন বিল পাশ করেছি। এই প্রথম অফিসিয়ালী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছি। বাংলাদেশীদের প্রয়োজনে সব সময়ই পাশে আছি এবং থাকব। শনিবার সন্ধ্যায় হিলসাইড স্টার কাবাব পার্টি হলে অনুষ্ঠিত ফান্ড রেইজিং ডিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট প্রার্থী কাউন্সিলম্যান কষ্টা।

বাংলাদেশ সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আলী ও ইয়ং ডেমক্র্যাটিক নেতা জয় চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মূল ধারার রাজনীতিক মোর্শেদ আলম, জেবিবিএ প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আবদুর রহিম হাওলাদার, সাবেক সেক্রেটারি ফখরুল আলম, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, বিশিষ্ট রিয়েল স্টেট ইনভেষ্টর আজহার রিপন, জান ফাহিম, কমিউনিটি এক্টিভিষ্ট আহসান হাবিব, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি শেখ হায়দার আলী সহ বাংলাদেশী ও নেপালী কমিটির নেতৃবৃন্দ। ফান্ড রেইজিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও এবিবিএ সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার সহ কমিউনিটি নেতৃবৃন্দ। আগামী বছর অনুষ্ঠিতব্য নির্বাচনে কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট পদে অংশ নিবেন বর্তমান কাউন্সিলম্যান কষ্টা কনষ্টাটাইডিস।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes