Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

অ্যারিজোনায় জাগুয়ারের সাথে সেলফি তুলতে গিয়ে এক তরুণী আহত

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: March 11, 2019 | 8:42 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ওয়াইল্ডলাইফ ওয়ার্ল্ড জু-তে খুব কাছে থেকে সেলফি তুলতে গিয়ে জাগুয়ারের থাবায় আহত হয়েছেন এক মহিলা। তিনি নিরাপত্তার প্রথম বেষ্টনি অতিক্রম করে খাঁচার পাশে গিয়ে ক্যামেরা চালানোর আগেই জাগুয়ারের রোষানলে পড়েন। লোহার শিকের ফাঁক দিয়েই থাবা চালায় জাগুয়ার। বিবিসি

প্রত্যক্ষদর্শী একজন এডাম উইলকারসন, তিনি আহত মেয়েটির ভিডিও ধারণ করেছেন। ফক্স নিউজকে এডাম জানান, সাহায্যের জন্যে চিৎকার শুনতে পান তিনি। দেখতে পান খাঁচার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির বাম বাহুতে থাবা দিয়েছে জাগুয়ার। বাঘের নখর আটকে আছে তার সোয়েটারে।

এডাম বলেন, ‘আমার মা দ্রুত সিদ্ধান্ত নিয়ে খাঁচার ভেতরে একটি পানির বোতল ছুঁড়ে দেন। জাগুয়ারটি দ্রæত মেয়েটির সোয়েটার থেকে থাবা মুক্ত করে পানির বোতলের ওপর হামলে পড়ে।’

ওয়াইল্ডলাইফ ওয়ার্ল্ড জু’র পরিচালক মিকি ওলসন জানান, কোনভাবেই ব্যারিয়ার পার হওয়া থেকে মানুষকে ঠেকিয়ে রাখা যায় না। শনিবার আহত হওয়া মহিলার আঘাত খুব একটা গুরুতর নয়, তার বাহুতে ক্ষত হয়েছে জাগুয়ারের থাবার আঘাতে।
মিকি এও জানান, এর আগেও আরেক দর্শনার্থী এই জাগুয়ারের ব্যারিয়ার পার হয়েছিলেন, তার ওপরও হামলা করেছিলো বাঘটি। সেই ব্যক্তির আঘাতও গুরুতর ছিলো না।

ভুল করেছে মানুষ, জাগুয়ার নয়। তাই এবারও বাঘটিকে কোনো শাস্তি দেয়া হবে না বলে ওয়াইল্ডলাইফ ওয়ার্ল্ড জু কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV