Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

আটলান্টায় জর্জিয়া বাংলাদেশ সমিতির সংবাদ সম্মেলন: বাংলাদেশ ভবনের জন্যে জমি ক্রয়

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: March 11, 2019 | 9:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মেট্রো আটলান্টার বিভার রুইন রোডস্থ ইন্ডিয়ান গ্রীল রেস্তোরাঁয় গত ৩ মার্চ রোববার সন্ধ্যে সাড়ে সাতটায় বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব জর্জিয়ার উদযোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশি কমিউনিটির সাংবাদিক ও অনলাইন সংবাদ মিডিয়ার কর্মী ছাড়াও বেশ কিছু সংগঠক ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগণ ওই সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেন।

আয়োজক সংগঠনের সভাপতি মোস্তফা কামাল মাহমুদ ও সাধারণ সম্পাদক এ এইচ রাসেল নির্বাচনের পর থেকে গত ছয় মাসে সমিতির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে সকলকে অবহিত করেন। এরপর প্রথম পর্বে সাংবাদিক ও দ্বিতীয় পর্বে উপস্থিত সংগঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর বিশদভাবে ব্যাখ্যা করেন এই দুই কর্মকর্তা। এসময় নির্বাচিত কার্যকরী কমিটির অন্যান্য সম্পাদক ও সদস্যগণ মঞ্চে উপবিষ্ট ছিলেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আটলান্টা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল জর্জিয়া বাংলা ডট কমের সম্পাদক ও খবর ডট কমের বিউরো চীফ রুমী কবির, নিউ ইয়র্ক থেকে প্রকাশিত প্রিন্ট মিডিয়া ঠিকানার আটলান্টা প্রতিনিধি শামসুল আলম ও আটলান্টা থেকে প্রকাশিত অন লাইন পোর্টাল মুজিবসেনা নিউজের সম্পাদক মণ্ডলীর সভাপতি মোহাম্মদ আলী হোসেন।

জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি মোস্তফা কামাল মাহমুদের সভাপতিত্বে উক্ত সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক এ এইচ রাসেল তাঁর স্বাগতিক বক্তব্যে নবনির্বাচিত কার্যকরী কমিটি গত বছরের ১২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে আনুষ্ঠানিক শপথ গ্রহণের পর ওই বছরের ১৮ নভেম্বর বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে তাদের যাত্রা শুরু করেন বলে উল্লেখ করেন। তিনি বর্তমান কার্যকরী কমিটির ব্যবস্থাপনায় গত বছর মহান বিজয় দিবস উদযাপনসহ এবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি অস্থায়ী শহীদ মিনারে সকল সংগঠনের অংশগ্রহণে পুস্পার্ঘ অর্পণ ও একুশের তাৎপর্যের আলোকে আলোচনা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান।

এছাড়া সমিতির সাম্প্রতিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনের কয়েকটি কর্মসূচীর গৃহীত সময়সূচীও সকলকে অবহিত করা হয় ওই বক্তব্যে। এর মধ্যে আগামী ৩১ মার্চ রোববার মহান স্বাধীনতা দিবস, ২৩ জুন সাধারণ সভা, ৩০ জুন বার্ষিক বনভোজন ও ১৫ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের পরিকল্পনার কথা নিশ্চিত করেন এই এইচ রাসেল।
সভাপতি মোস্তফা কামাল মাহমুদ সমিতির মালিকানাধীন বাড়িটির বর্তমান হাল হকিকত তুলে ধরেন এবং জরাজীর্ণ দশার এই বাড়িটির যথাসাধ্য উন্নয়ন সমাধা করার পর সেটি থেকে আর্থিক আয়ের ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্ন একটি কমিউনিটি সেন্টার বা বাংলাদেশ ভবন গঠনের ব্যাপারে বর্তমান কমিটি দৃঢ় সংকল্পবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। মাহমুদ ইতোমধ্যেই কমিউনিটি সেন্টারের জন্যে উপযোগী বিউফোর্ড হাইওয়ে ইংলিশ রোডের কাছে একটি চমৎকার পরিবেশের সুবিশাল জমিও খুঁজে পেয়েছেন বলে জানান এবং এটি যাতে হাতছাড়া না হয়, সেজন্যে আপাতত নিজ দায়িত্বে ক্রয় করে রেখেছেন বলে জানান। আগামী সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে সমিতির উদ্যোগে একটি ট্রাস্টির মাধ্যমে জমিটি হস্তান্তর করে বাংলাদেশিদের স্বপ্নটি বাস্তবায়ন করা সম্ভব বলে প্রত্যাশা ব্যক্ত করেন মাহমুদ।

সংবাদ সম্মেলনে গত অভিষেক অনুষ্ঠানের কোন এক পর্যায়ে সমিতির বেশ কয়েকজন সাবেক সভাপতিসহ সংগঠকদের একটি অংশ অনুষ্ঠানস্থল বয়কট করায় কমিউনিটিতে সৃষ্ট দূরত্ব নিরসনে সমিতির করণীয় কি সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে এ এইচ রাসেল ঘটনাটির জন্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং উক্ত অপ্রত্যাশিত ঘটনায় সমিতির কর্মকর্তারাও অপ্রস্তুত হয়ে পড়েছিলেন বলে জানান। এসময় রাসেল নির্বাচন কমিশনের মঞ্চের ভুমিকার পুরো ঘটনাটি পরিস্কার করে দেয়ার জন্যে খুলে বলেন এবং আগামীতে সকলের সাথে মিলে মিশে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।

সম্মেলনে মূল সংগঠন হিসেবে সমিতির ব্যবস্থাপনায় শুরু থেকেই আটলান্টায় ভ্রাম্যমান দূতাবাসের সেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসা সত্ত্বেও বিগত সময়ে তৎকালীন কার্যকরী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নিষ্ক্রিয় হয়ে পড়লে বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়ার ব্যবস্থাপনায় গত তিন বছর ধরে দূতাবাসের সেবা কার্যক্রম চলে আসছে। কিন্তু এবছর সমিতির নতুন কার্যকরী কমিটি থাকা সত্তেও কেন ভ্রাম্যমান দুতাবাস সমিতির ব্যবস্থাপনায় থাকছে না, এধরনের এক সম্পুরক প্রশ্নের উত্তরে সভাপতি মোস্তফা কামাল মাহমুদ জানান, তারা গত ডিসেম্বর মাস থেকেই ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে এব্যাপারে ইমেল যোগাযোগ করে এসেছেন এবং পূর্ব থেকে লাইন আপ হওয়া সংগঠনগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থাপনা করার সুযোগ দেয়া হচ্ছে বলে দুতাবাস কর্তৃপক্ষ জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এই বিষয়টি নিয়ে তখন অন্যান্য সংগঠকদের মধ্য থেকে একের পর এক প্রশ্ন আসা শুরু হয়। সাংবাদিকের এক প্রশ্নের আলোকে বিষয়টি নিস্পত্তির জন্যে ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে সমিতির পক্ষ থেকে কোন আলোচনা বা বৈঠক হয়েছে কিনা জানতে চাওয়া হলে সমিতির নেতৃবৃন্দ ‘না’ সূচক উত্তর দেন।

দুতাবাস প্রসঙ্গ নিয়ে প্রশ্নবাণে সম্মেলন স্থলটি উত্তপ্ত হয়ে ওঠলে বিষয়টি নিয়ে সমিতির পক্ষ থেকে ফাউন্ডেশনের সাথে সমঝোতা সভায় বসা এবং ওয়াশিংটনস্থ দূতাবাসের সাথে আবারও জরুরি ভিত্তিতে যোগাযোগের মাধ্যমে পুরো বিষয়টির সমাধানে সাত দিনের সময় চান সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে এছাড়াও মহান একুশের পুস্পার্ঘ অর্পণের সময় অপ্রত্যাশিত ঘটনার জন্য সমিতির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং আগামীতে সকল সংগঠনকে সাথে নিয়ে এধরনের অপ্রত্যাশিত ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে জানানো হয়। সমিতির গঠনতন্ত্রের সংশোধন, পরিবর্ধনসহ সম্পূর্ণরূপে ঢেলে সাজিয়ে একটি পরিপাটি গঠনতন্ত্রও উপহার দেয়া হবে বলে জানানো এক প্রশ্নের উত্তরে।

কমিউনিটির বিভিন্ন সংগঠকদের মধ্য থেকে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মোহাম্মদ জসিম উদ্দিন, সলিম উল্লাহ্‌ সলি, মাহমুদ রহমান, শেখ জামাল, নাহিদুল খান সাহেল, মামুন শরীফ, মোহন জাব্বার, উত্তম দে, নুরুল ইসলাম নাহিদ, ইলিয়াস রানা, সজল খান, সহিদুল ইসলাম ঠান্ডু, কায়েদুজ্জামান প্রমুখ।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে সহযোগিতা করেন কার্যকরী কমিটির মোহাম্মদ রহমান রুবন, সাদমান সুমন, সৈকত প্রধান, ইকবাল হোসেন, সামসুন নাহার, হাসান চৌধুরী সুহেল ও লিওন বিশ্বাস। বিউরো নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV