Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টেটে ২৫ সেপ্টেম্বর ‘বালাদেশি ইমিগ্র্যান্ট ডে’ পালিত হবে, স্টেট সেনেটে সর্বসন্মতিক্রমে অনুমোদন

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: March 13, 2019 | 8:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : এখন থেকে নিউইয়র্ক স্টেটে প্রতিবছরের ২৫ সেপ্টেম্বর তারিখটি ‘বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ হিসেবে পালিত হবে।  উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবেনিতে অনুষ্ঠিত সেনেট অধিবেশনে ‘বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ বিলটি উত্থাপিত হলে সেদিন সর্বসন্মতিক্রমে ২৫ সেপ্টেম্বর তারিখটিকে ‘বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ হিসাবে অনুমোদন করা হয় এবং তারিখটিকে স্টেট ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করা হয়। রেজ্যুলেশন নং হলো ৩২২।

সিনেট রেজ্যুলেশনে উল্লিখিত হয়েছে যে, যেহেতু ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে জাতিসংঘের অধিবেশনে প্রথমবারের মত বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন সেজন্য এই দিনটি নিউইয়র্কের বাংলাদেশি অভিবাসীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। মুক্তধারা ফাউন্ডেশনের বিশ্বজিত সাহা ২৫ সেপ্টেম্বরকে বাংলাদেশ ইমিগ্র্যান্ট ডে ঘোষণার জন্য যে প্রস্তাব করেছেন তাতে জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাংলায় ভাষণের কথা সবচেয়ে গুরুত্বের সঙ্গে উল্লিখিত হয়েছে।

দিনটিকে বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ঘোষণা করার লক্ষ্যে বিশ্বজিত সাহা ২০১৬ সালের ১২ ডিসেম্বর  প্রথম সেনেটর Toby Ann Staviskyর কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের জানুযারি মাসে সেনেট অধিবেশনে এই প্রস্তাব উত্থাপিত হলে রিপাবলিকান সেনেটরদের বিরোধিতার মুখে বাতিল হয়ে যায়।  

হতোদ্যম না হয়ে বিশ্বজিত সাহা ২০১৭ সালের ২০ জানুয়ারি সেনেটর হোজে প্যারাল্টার সঙ্গে দেখা করে বিষয়টি তাঁকে জানান। সেনেটর আশ্বাস দেন এই বিষয় নিয়ে তিনি কাজ করবেন। ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর হোজে পেরাল্টা প্রকলেমেশনে ২৫ সেপ্টেম্বরকে ’বাংলাদেশি ইমিগ্র্যান্টস ডে’ হিসাবে ঘোষণা করেন এবং এটি মুক্তধারা ফা্উন্ডেশন আয়োজিত এন আর বি গ্লোবাল কনভেনশনে ফাউন্ডেশনের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়।

২০১৮ সালের শেষ সেনেট নির্বাচনে হোজে প্যারাল্টা পরাজিত হলে এবং তাঁর অকাল মৃত্যু ঘটলে বিশ্বজিত সাহা হতাশ হয়ে পড়েন। কারণ ইতোপূর্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রেজ্যুলেশটিও সেনেটর হোজে প্যারাল্টার প্রস্তাবনায় নিউইয়র্কে স্টেটে পাশ হয়েছিল এবং তা স্টেট ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত হয়েছিল।

বিশ্বজিত সাহা হতাশ হলেও হতোদ্যম না হয়ে এরপর আরো কয়েকজন সেনেটরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় তিনি সেনেটর Toby Ann Staviskyর নিকট পাঠানো হয় প্রস্তাবনাটি। এই পরিপ্রেক্ষিতে সেনেটর Toby Ann Stavisky ২৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে আলবেনিতে অনুষ্ঠিত সেনেট অধিবেশনে এই বিলটি উত্থাপন করলে সর্বসন্মতিক্রমে ২৫ সেপ্টেম্বর তারিখটি ‘বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ হিসাবে অনুমোদিত ও স্টেট ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হয়। সেই সূত্রে এখন থেকে প্রতিবছর নিউইয়র্ক স্টেটে দিনটি পালিত হবে।

সেনেটে এই জে্যুলেশনটি পাশের পর তা  ১২ মার্চ নিউইয়র্ক স্টেট গভর্ণর এন্ড্রু ক্যুমো ও মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহার কাছে পাঠিয়ে দেয়া হয়।

১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকীর লগ্নে জাতির জনকের প্রতি মুক্তধারা ফাউন্ডেশনের বিনম্র শ্রদ্ধা বলে উল্লেখ করেন এর প্রস্তাবক বিশ্বজিত সাহা। তিনি আরো বলেন,  আগামী ২০২১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিকী। তার আগে ২৫ সেপ্টেম্বরকে বাংলাদেশ রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে ‘বাংলাদেশ ইমিগ্রান্ট ডে’ ঘোষণা করে জাতির জনককে শ্রদ্ধা জানাবার গৌরবতম অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে আমি মনে করি। বহির্বিশ্বে বসবাসরত হাজার হাজার বাঙালি ‘বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ পালনের মধ্য দিয়ে  জাতির জনক কর্তৃক বিশ্বপরিমণ্ডলে বাংলাদেশকে তুলে ধরার ঐতিহাসিক দিনটির গুরুত্বও বহন করবে বলে  ‘বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ জানান দিবসটির উদ্ভাবক বিশ্বজিত সাহা।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে মুক্তধারা ফাউন্ডেশন বিগত ৩ বছর ধরে শিশু-কিশোর মেলা আয়োজন করে আসছে। আগামি ১৭ মার্চ নিউইয়র্কে অনুষ্ঠিতব্য শিশু-কিশোর মেলায় এই রেজ্যুলেশনটি প্রদর্শিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV