ডাকসু’র পুন:নির্বাচনের দাবি যুক্তরাষ্ট্র ছাত্রদলের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ডাকসু নির্বাচনে ভোট ডাকাতির মধ্য দিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের মতামত ছিনিয়ে নেয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ছাত্রদল। নির্বাচনী ফলাফল গণমাধ্যমে দেখার পরই ১১ মার্চ সোমবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এক প্রতিবাদ সমাবেশ করে অবিলম্বে পুননির্বাচনের দাবি জানিয়েছেন ছাত্রদলের নেতারা। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম জনি।
প্রধান অতিথির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন অভিযোগ করেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনের পুনরাবৃত্তি ঘটানো হলো ডাকসু-তেও এবং ৩০ মার্চের মধ্যে পুননির্বাচন দিতে হবে। এ দাবি আদায়ে প্রবাস থেকেও কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন যুবনেতা বাতিন।
অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়েছ আহমেদ, যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারি কাউসার আহমেদ, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ শাওন, কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু প্রমুখ। বিক্ষোভে আরো ছিলেন ফারুক আহমেদ, রুকনউদ্দিন, মো. মান্নান, ছায়েদ আলী, মো. রাজ, সেলিম উদ্দিন,আব্দুল গাফ্ফার প্রমুখ।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী