Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: March 13, 2019 | 11:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি, ১৩ মার্চ নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে স্বাগত জানান।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রবাসীদের কনস্যুলার সেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের দৃঢ় প্রতিজ্ঞার কথা উলে¬খ করেন। কনস্যুলেট এর আওতাধীন বিপূল সংখ্যক প্রবাসীর কনস্যুলেট কর্তৃক আন্তরিকতার সাথে সেবা প্রদান এর কথা উলে¬খ করে উপমন্ত্রী কনস্যুলেট কর্মকর্তা/কর্মচারীদের প্রশংসা করেন। তিনি আরো বলেন যে কনস্যুলেট কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ দেশের সুনাম বৃদ্ধি করেন। জনাব চৌধুরী পরে কনস্যুলেট এর বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কনস্যুলার সেবাপ্রার্থী অপেক্ষমান প্রবাসীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। এসময় সেবাপ্রার্থী প্রবাসীরা সাম্প্রতিককালে কনস্যুলার সেবা প্রদান মানের ব্যাপক উন্নতির কথা উপমন্ত্রীকে জানান। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ এর বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য উপমন্ত্রী কনস্যুলেটে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের আহবান জানান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে এটাই ছিল বাংলাদেশ সরকারের মন্ত্রী পর্যায়ের কোন মন্ত্রীর প্রথম বারের মত কনস্যুলেট জেনারেল পরিদর্শন।

কনসাল জেনারেল কনস্যুলেট এর কার্যক্রম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।

এসময় মন্ত্রীপরিষদ বিভাগের সমন্বয় ও পুনগঠন বিভাগের সচিব ড. শামসুল আরেফীন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম কামরুন নাহার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম রওনক জাহান, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং উচ্চ পদস্থ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উলেখ্য, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জাতিসংঘে গুরুত্বপূর্ণ সরকারী কার্যক্রমে অংশগ্রহণের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV