বাংলাদেশ স্পোর্টস অব আমেরিকা’র আয়োজনে স্বাধীনতা কাপ ফুটবল এপ্রিলে, লীগ ও টুর্নামেন্ট জুনে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র উদ্যোগে নিউইয়র্কে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট ছাড়াও লীগ এবং টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। আগামী এপ্রিল মাসে স্বাধীনতা কাপ ফুটবল টর্নামেন্ট আর জুন মাসে বার্ষিক লীগ ও টুর্নামেন্ট আয়োজিত হবে। কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর ইউএনএ’র।
সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে গত ১০ মার্চ রোববার সন্ধ্যায় আয়োজিত স্পোর্টস কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিউদিœ দেওয়ান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। সভায় কউন্সিলের কার্যকরী পরিষদের কর্মকর্তা ও সদস্যগণ ছাড়াও বিভিন্ন ফুটবল দল এবং ক্লাবের ম্যানেজার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জুয়েল আহমেদ ইউএনএ প্রতিনিধি-কে জানান।
সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী এপ্রিল মাসে স্বাধীনতা কাপ ফুটবল টর্নামেন্ট আর জুন মাসে বার্ষিক লীগ ও টুর্নামেন্ট আয়োজিত হবে। প্রবাসে বাংলাদেশী কমিউনিটিতে ফুটবল লীগ ও টুর্নামেন্টের খেলাকে জনপ্রিয় করে তোলার প্রাথমিক প্রস্তুতি হিসেবেই স্বাধীনতা কাপ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এব্যাপারে কমিউনিটির সার্বিক সহযোগিতাও কামনা করা হয় সভায়।
সভায় উল্লেখযোগ্য স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে ওয়াহিদ কাজি এলিন, সাইকুল ইসলাম, সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, নওশেদ হোসেন সিদ্দিকী, রফিকুল ইসলাম ডালিম, সারোয়ার খান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








