নিউইয়র্কে অপটিমিস্টস্-এর তহবিল সংগ্রহের ‘কনসার্ট ফর হোপ ২০১৯’ ৬ এপ্রিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক, নিউ জার্সি ও প্যানসিলভ্যানিয়ার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান টাউন-এমডি মানবকল্যাণমুলক কর্মকাণ্ডে নিয়োজিত সেবামূলক প্রতিষ্ঠান অপটিমিস্টস্-এর সহযোগিতার জন্য আগামী ৬ এপ্রিল এস্টোরিয়ার পিএস ১১২ (৩৭ এভিনিউ/ক্রিসেন্ট স্ট্রিট) অডিটরিয়ামে আয়োজন করেছে ‘অপটিমিস্টস্ কনসার্ট ফর হোপ ২০১৯’ শীর্ষক কনসার্ট। এ অনুষ্ঠানের সঙ্গীতায়োজনের মূল পরিকল্পনাকারী জনপ্রিয় সঙ্গীত পরিচালক ফুয়াদ আলমুক্তাদির, আর সঙ্গীত পরিবেশন করবেন নতুন প্রজন্মের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাহানা বাজপেয়ী (কলকাতা), তরুণ সুরকার ও কণ্ঠশিল্পী সামন্তক সিনহা (কলকাতা), এবং নিউইয়র্কের ব্যতিক্রমী কণ্ঠশিল্পী সোনিয়া লাসমিন লাবনী, যন্ত্রসঙ্গতে থাকবেন জোহান, রিচার্ড, নাঈম, পাভেল, নাদিম ও রাসেল।
সুপরিকল্পিত ও বিশাল আয়োজনের এ অনুষ্ঠান নিউইয়র্কের সঙ্গীতপ্রেমিকদের এক ব্যতিক্রমী সঙ্গীত অভিজ্ঞতার সুযোগ প্রদান করবে, পাশাপাশি উপস্থিত ও অনলাইন তহবিল সংগ্রহের মাধ্যমে বাংলাদেশের দরিদ্র শিশুদের লেখাপড়া, চিকিৎসা ও পারিবারিক সহায়তা দিয়ে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করবে।

- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী