নিউইয়র্কে অ্যাসাল’র আলবেনি ক্যাপিটেল রিজিওন চ্যাপ্টারের অভিষেক
ইউএসএনিউজঅনলাইন.কম, আলবেনি : যুক্তরাষ্ট্রে এশিয়ার ৮ দেশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র আলবেনি ক্যাপিটেল রিজিওন চ্যাপ্টারের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মার্চ আলবেনিতে নিউইয়র্ক স্টেট এএফএল-সিআইও’র হেডকোয়ার্টার কনফারেন্স হলে ২০১৯-২০২০ সালের নয়া কমিটির এ অভিষেক হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলবেনী সিটি হিউম্যান রাইটস কমিশনার ড. ব্রেন্ডা জে রবিনসন। বিশেষ অতিথি ছিলেন আলবেনী সিটির ১০ম ওয়ার্ডের কাউন্সিল মেম্বার ওউসু আনান, অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির

প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন ও অ্যাসাল’র ন্যাশনাল কমিটির সেক্রেটারী মোঃ করিম চৌধুরী। অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মিঠু আমিনুল ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে আলবানি এরিয়ার কনগ্রেসম্যান পল টংকের কমিউনিটি অ্যাফেয়ার্স ডিরেক্টর, সিনেটর লিরোয় কমরী ও অ্যাসেম্বলিওম্যান এলিসিয়া হ্যান্ডম্যান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

সিনেটর কমরী বলেন, “আমি অ্যাসালের ক্যাপিটাল রিজিওন চ্যাপ্টার অনুষ্ঠানে এসে গর্ববোধ করছি। আমরা সিনেট ফ্লোর থেকে এসেছি, সেখানে কাজ চলছে, তাই এখনি ফিরে যাব, তবে অ্যাসালের ডাকে সব সময় আসবো।”
অ্যাসেম্বলিওম্যান এলিসিয়া হ্যান্ডম্যান বলেন, “অ্যাসালের প্রেসিডেন্ট মাফ উদ্দীন, একজন বিশিষ্ট লেবার লিডার, তার নেতৃত্বে কমিউনিটি একত্রিত হচ্ছে, আলবানী চ্যাপ্টার অত্যন্তÍ গুরুত্বপূর্ণ, সব অ্যাকশন আলবানীতেই হয়। অ্যাসালের সাথে আীছ, থাকবো, সবাইকে ধন্যবাদ। “

অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাডসন টাউনশীপ সুপারভাইজার আবদুস মিয়া, হাডসন দ্বিতীয় ওয়ার্ড এল্ডারম্যান দেওয়ান সারোয়ার, এনওয়াইএস এএফএল-সিআইও’র সেক্রেটারী-ট্রেজারারের স্পেশাল এসিস্টেন্ট ফরিদ মিশেলেন, অফিস সেক্রেটারী নাগমা সিং প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাসাল প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন অ্যাসাল প্রতিষ্ঠার প্রেক্ষাপট, লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, আমেরিকায় দক্ষিণ এশীয়দের শক্তিশালী করতে রাজনৈতিক, শিক্ষাগত ও প্রেরণাদায়ক শক্তি তৈরীর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দক্ষিণ এশিয়ানদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মূলধারার রাজনীতিতে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য জোরালো ভূমিকা রাখছে। অ্যাসাল সবাইকে এক ছাতার নিচে এনে সকল ক্ষেত্রে দক্ষিণ এশীয়দের ক্ষমতায়নের প্রয়াস চালাচ্ছে। যাতে আমেরিকার প্রতিটি রাজ্যে দক্ষিণ এশীয় কমিউনিটি তাদের অভিষ্ট লক্ষে পোঁছাতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাসাল সেক্রেটারী মোঃ করিম চৌধুরী অ্যাসাল’কে একটি জাতীয় আন্দোলন হিসেবে অভিহিত করে বলেন, অ্যাসালের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীনের আদর্শিক নেতৃত্বে দক্ষিণ এশিয়দের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্যে বিরামহীন কাজ করে যাচ্ছে অ্যাসাল। অ্যাসাল মূলধারায় রাজনীতির এবং কমুনিটির সেতুবন্ধন ও দেশব্যাপী অ্যাসালের গুরুত্ব বেড়েছে। আগামীতে আমেরিকার মূলধারার রাজনীতিতে দক্ষিণ এশিয়ান কমিউনিটির অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য অ্যাসালের ভূমিকা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা অ্যাসালের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে আরো এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। সভায় ক্যাপিটেল রিজিওন চ্যাপ্টারের সভাপতি পুনঃনির্বাচিত হয়েছেন অধ্যাপক মিজানুর রহমান এবং নুতন সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মিঠু আমিনুল ভূইয়া। ২০১৯-২০২০ সালের জন্য গঠিত এ কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন : এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডক্টর হাসান আহমেদ, অর্গানাইজিং ডাইরেক্টর হেনরী রাশিদ, করেসপন্ডিং সেক্রেটারী মোহাম্মদ রনি, ট্রেজারার জাহাঙ্গীর আলম হাফিজ, এক্সিকিউটিভ ডাইরেক্টর দেওয়ান সারওয়ার বাবর, উইমেন্স কমিটি চেয়ার শাহেরা রহমান, ইমিগ্রেশান ডাইরেক্টর সাইয়েদ নূর, পলিটিকেল একশান ডাইরেক্টর নুরুল আবেদীন, ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন মানিক, মিনহাজুল ইসলাম, আসিম পাথক, শামস তাব্রীজ, মাহমুদ সালেব এবং মোহাম্মেদ লতিফ। ট্রাস্টি এহতেশাম খন্দোকার, শেরশাহ মিজান, আব্দুস মিয়া, ড. ভলেটি, সাহারাজ আজিজ এবং আয়াজ মালিক। উমেন’স কমিটি : সাহেরা রাহমান, মোসাম্মাৎ শারমিন, সায়েদা খাতুন ও ইউথ কমিটি : সারা শেরেস্তা ও মোহাম্মদ রনি।
কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ করান আলবেনী সিটি হিউম্যান রাইটস কমিশনার ড. ব্রেন্ডা জে রবিনসন। তিনি এসময় অভিষিক্ত কর্মকর্তাদের সাফল্য কামনা করে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় অ্যাসলের নীতি-আদর্শে অবিচল থেকে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
দক্ষিণ এশীয় প্রবাসীদের এ অনুষ্ঠানে অ্যাসাল’র আলবেনি ক্যাপিটেল রিজিওন চ্যাপ্টারের সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক দক্ষিণ এশিয় প্রবাসী অংশগ্রহণ করেন।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী