Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়ার নতুন কমিটি : সভাপতি শাকিরা, সাধারণ সম্পাদক অভিষেক, চেয়ারম্যান ডা. মানিক

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: March 15, 2019 | 8:16 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পুনর্গঠিত হল যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূবের প্রধান শহর আটলান্টার সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া। গত ৮ মার্চ সম্পূর্ণ ঢেলে সাজিয়ে সংগঠনটির পুর্নাঙ্গ নতুন কমিটির ঘোষণা দেয়া হয়েছে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আলী মানিক আগের কমিটির সহসভাপতি শাকিরা আলী বাচ্চিকে নতুন সভাপতি ও নতুন প্রজন্মের অপর সংগঠক অভিষেক শ্যামকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন। গত কয়েক বছর ধরে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মুহাম্মদ আলী মানিক ও অসীম সাহা।

নতুন কমিটিতে সাবেক সভাপতি ডাঃ মুহাম্মদ আলী মানিককে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। কমিটির বাদবাকী কর্মকর্তাগণ হলেনঃ সহসভাপতি মিনহাজুল ইসলাম বাদল ও মোহাম্মদ রহমান রুবন, সাংগঠনিক সম্পাদক সৌরভ তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক হাসান চৌধুরী সুহেল ও কার্যকরী সদস্য যথাক্রমে খন্দকার আব্দুল হক, ফয়সাল শেখ জুয়েল, রেবেকা বেগম ও মন্তোষ রায়।

নবনির্বাচিত সভাপতি শাকিরা আলী বাচ্চি ও সাধারণ সম্পাদক অভিষেক শ্যাম নতুন প্রজন্মকে বাঙালির সাংস্কৃতিক চেতনা ও বাংলা ভাষার সাথে পরিচিত করানো ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

নতুন কমিটি ঘোষণার পর নবনির্বাচিত চেয়ারম্যান ডাঃ মুহাম্মদ আলী মানিক এক বিবৃতিতে কমিউনিটির সুখে দুঃখে পাশে থাকার লক্ষে সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে ও সেবা কর্মে নিজেদেরকে সক্রিয় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, “ফাউন্ডেশন শুধু গান বাজনা নয়, কম্যুনিটি সার্ভিসও করে যাচ্ছে, গত তিন বছর সফলতার সাথে ভ্রাম্যমান দূতাবাস এনে জর্জিয়াবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। তারই ধারাবাহিকতায় এবারও ভ্রাম্যমান দূতাবাস বসবে গ্রীষ্মকালীন ছুটির আগে এপ্রিলের ৬ আর ৭ তারিখে। সমাজসেবামূলক এই কর্মীসূচিতে আপামর জর্জিয়াবাসীর সাধুবাদ পাচ্ছে আয়োজকরা। আর প্রতিবারের মত এবছরও বাঙালির প্রাণের বর্ষবরণ ও বৈশাখী মেলার আয়োজন তো থাকছেই ১৪ এপ্রিল তারিখে। শুধু তাই নয়, আটলান্টায় বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়াই একমাত্র সংগঠন যারা নিয়মিত রক্তদান কর্মসূচি পালন করে যাচ্ছে। আমাদের এই নতুন কমিটির শুভযাত্রায় আটলান্টার সকল বাংলাদেশিকে পাশে থাকার আহবান জানাই”। বিউরো রিপোর্ট

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV