Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে: কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: March 15, 2019 | 8:35 AM

https://www.facebook.com/USANewsNY/videos/300785010614918/

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মার্কিন কংগ্রেসে ফরেন এফেয়ার্স কমিটি এবং কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের প্রভাবশালী সদস্য কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স
বলেছেন, ‘সৎ ও নিষ্টার সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশী-আমেরিকানদের গুরুত্ব অনেক বেড়েছে মার্কিন রাজনীতিতে। ইতিমধ্যেই যারা ডেমক্র্যাটিক পার্টির সাংগঠনিক ফোরামে সক্রিয় রয়েছেন, তাদের এখন সময় হচ্ছে স্থানীয় ও জাতীয় পর্যায়ের রাজনীতিতে অবতীর্ণ হবার’। ১৪ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় এই কংগ্রেসম্যানকে ফুলেল শুভেচ্ছা জানাতে এক সভার আয়োজন করেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী। দুদিন আগে অনুষ্ঠিত নির্বাচনে গ্রেগরী মিক্স কুইন্স কাউন্টি ডেমক্র্যাটিক অর্গানাইজেশনের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ শুভেচ্ছা সমাবেশে এশিয়ার বিভিন্ন দেশের ডেমক্র্যাটরা জড়ো হয়েছিলেন জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে। উল্লেখ্য, এই অর্গানাইজেশনের চেয়ারম্যান ছিলেন কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি। গত মধ্যবর্তী নির্বাচনে ক্রাউলি জয়ী হতে না পারায় পদটি শুন্য হয়েছিল।


সংক্ষিপ্ত এ সভায় অভিবাসী সমাজের গুরুত্ব উপস্থাপনকালে মিক্স বলেন, সবচেয়ে বেশী ভাষা-ভাষী এবং বর্ণের মানুষ বাস করছে এই কুইন্সে। আর এভাবেই বহুজাতিক সমাজের স্পষ্ট একটি বৈচিত্র ফুটে উঠেছে নিউইয়র্ক অঞ্চলে। বাংলাদেশীসহ দক্ষিণ এশিয়ানদের বসতি ক্রমান্বয়ে বাড়ছে কুইন্সে। এ অবস্থায় তারা দলগতভাবে সংঘবদ্ধ হতে পারলে বিভিন্ন আসনে জয়ী হতে পারবেন খুব সহজে।


জাতীয় রাজনীতির হাল-হকিকত প্রসঙ্গে কংগ্রেসম্যান বলেন, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সন্ধান করা হচ্ছে, স্পেশাল কাউন্সেলও মামলা পরিচালনা করছেন। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে প্রেসিডেন্ট ট্রাম্প যখন অভিযুক্ত হবেন, তখোনই তাকে ইমপিচ করার পথ সুগম হবে। সে পথেই হাটছে ডেমক্র্যাটরা।


যোসেফ ক্রাউলি হেরে যাওয়ায় কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের নেতৃত্ব শুন্য হয়ে পড়েছে, সে দায়িত্ব নেবেন কিনা জানতে চাইলে গ্রেগরী মিক্স বলেন, ‘প্রতিষ্ঠাকালিন সময় থেকেই আমি সদস্য হিসেবে রয়েছি। সামনের দিনেও সেভাবেই থাকতে চাই।’


স্বাগত বক্তব্যে এটর্নী মঈন চৌধুরী বলেন, কুইন্স থেকে বহুবছর যাবত নির্বাচিত কংগ্রেসম্যান হিসেবে গ্রেগরী মিক্স বাংলাদেশীদেরও বন্ধু হিসেবে পরিণত হয়েছে। এমনি অবস্থায় তৃণমূলের নেতা-কর্মীদের সমর্থনেই তিনি কাউন্টি ডেমক্র্যাটিক অগানাইজেশনেরও নেতৃত্ব পেলেন। বাংলাদেশীদের অতি আপনজন হিসেবে মিক্স’র কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশী।
এ সময় আরো বক্তব্য রাখেন ডেমক্রাটিক পার্টির নেতা ইয়েন এস চৌ, জ্যাকসন হাইটস ইন্ডিয়ান মার্চেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট শিভ দাস, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী।
এনআরবি নিউজ

https://www.facebook.com/USANewsNY/videos/302591513739211/
https://www.facebook.com/USANewsNY/videos/2185003085148898/
https://www.facebook.com/USANewsNY/videos/2389675147984894/
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV