নিউইয়র্কে স্ট্রীট পার্কিং ঝুঁকিপূর্ণ : রাতের আঁধারে চুরি হয়ে যাচ্ছে চাকা, লুকিং গ্লাসসহ অনেক কিছু
শাহাব উদ্দিন সাগর : নিউইয়র্কের সড়কে গাড়ি পার্কিং (স্ট্রীট পার্কিং) দিনে দিনে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায় প্রতিনিয়ত পার্ক অবস্থায় থাকা গাড়ী থেকে চুরি হয়ে যাচ্ছে চাকা, লুকিং গ্লাসসহ অনেক কিছু। আবার কোথাও কোথাও কাচ ভেঙ্গে গাড়ির ভেতরে থাকা মূল্যবান জিনিসপত্রও চুরি হচ্ছে। নগরীর ব্যস্ততম এলাকা থেকে শুরু করে নীরব এলাকায় সমানে ঘটছে এ ধরনের ঘটনা। নিউইয়র্কের মতো আধুনিক নগরীতে এ ধরনের ঘটনা অব্যাহতভাবে ঘটতে থাকায় সংশ্লিষ্টরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
গত সপ্তাহে জ্যাকসন হাইটসের ব্যস্ততম ৭০-৩৫ ব্রডওয়েতে গাড়ি পার্ক করেছিলেন বাংলাদেশি ক্যাবি মুনির। মধ্যরাতে তিনি নিরাপদে গাড়ি পার্ক করে বাড়ি চলে যান। সকালে গিয়ে দেখেন তার গাড়ির কাচ ভাঙ্গা। ভুল করে রেখে আসা চারশ ডলারসহ মূল্যবান অনেক কিছুই গাড়ি থেকে খোয়া গেছে।
দুই সপ্তাহ আগে ৩০ ০৪ ৭২ স্ট্রীট এলমাস্টে স্ট্রীট তার ব্যক্তিগত গাড়ি পার্ক করে ছিলেন বাংলাদেশি শাহাব উদ্দিন। রাতের বেলায় তিনি গাড়িটি পার্ক করে সকালে এসে দেখেন গাড়ির চারটি চাকায় নেই। গাড়িটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে কাঠের উপর।
জ্যামাইকার হাইল্যান্ড এভিনিউতে ১৯ জানুয়ারি চারটি গাড়ি পার্ক অবস্থায় ছিল রাতের বেলায়। এসব গাড়ির মালিকদের মধ্যে দুই জন বাংলাদেশি, আর দুই জন এরাবিক। তাদের একজন মাহফুজুর রহমান বলেন, আমাদের গাড়িগুলো লাইন করে পার্ক করা ছিল। কিন্তু সকালে দেখি সব গাড়ির লুকিং গ্লাস ভাঙ্গা। বিএমডব্লি গাড়িটির লুকিং গ্লাস ভেঙ্গে নিয়ে গেছে।
কুইন্সের মত প্রায় প্রতিরাতে ব্রঙ্কস, ব্রুকলিনেও একই ধররেন ঘটনা ঘটছে। ব্রুকলিনের সন্ধীপের বাসিন্দা মারুফ ইসলাম বলেন, আমি চার্চ এভিউনিতে গাড়ী পার্ক করেছিলাম গত শনিবার বিকেলে। রাত ১১ টায় গিয়ে দেখি গাড়ির কাচ ভাঙ্গা। ভেতরে থাকা কিছু স্বর্ণালংকার খোয়া গেছে। বিষয়টি আমি এলাকাবাসীকে জানাই। তখন জানতে পারি কিছু কিছু জায়গায় প্রায় প্রতিরাতেই ঘটছে এ ধরনের ঘটনা।
ভূক্তভোগীরা জানান, একসময় গাড়ির কাচ ভেঙ্গে জিনিসপত্র চুরির ঘটনা ঘটলেও এখন চাকা এবং লুকিং গ্লাস খুলে নিয়ে যাওয়া হচ্ছে। এ ক্ষেত্রে নামি-দামী গাড়ীগুলোকে টার্গেট করা হচ্ছে। যেসব গাড়ির পার্টস ডিলারের কাছে কিনতে গেলে অনেক দাম পড়ে সেসব পাটর্সই খোয়া যাচ্ছে।
গত কয়েকমাস আগে উডসাইডেও পার্ক অবস্থায় অন্তত চারটি গাড়ি ভাঙ্গচুরের ঘটনা ঘটে ছিল।
এদিকে অনেকেই বলছেন, নিউইয়র্কে স্ট্রীট পার্ককালে বিভিন্ন রাজ্য থেকে আসা গাড়িগুলোও রেহাই পাচ্ছে না। রাতের আঁধারে পার্ক করা অবস্থায় গাড়িগুলোকে শ্রীহীন করা হচ্ছে। এক সময় অন্য রাজ্যের গাড়িতেই ঘটত এ ধরনের ঘটনা। কিন্তু এখন কেউ রেহায় পাচ্ছে না। যা উদ্বেগজনক বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। আজকাল
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency