নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা ফোবানার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)। এক বিবৃতিতে ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মীর চৌধুরী এবং এক্সিকিউটিভ সেক্রেটারি জাকারিয়া চৌধুরী বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা এই জঘন্য সন্ত্রাসী ঘটনার নিন্দা জানাই। ফোবানা সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার দৃঢ় অঙ্গীকারে অবিচল।
বিবৃতিতে ফোবানা নেতৃবৃন্দ নিউজিল্যান্ড সরকারকে সেখানে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি সদস্যদের নিরাপত্তার জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান এবং এ ধরনের নির্মম ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য জরুরি পদক্ষেপ গ্রহন করারও দাবী জানান।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজ আদায়কালে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ক্রাইস্টচার্চের মসজিদ আল-নূর এবং ক্রাইস্টচার্চের উপ-শহর লিনউডে দ্বিতীয় আরেকটি মসজিদেও হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৪৯ জন নিহত ও বহুসংখ্যক আহত হয়। এর মধ্যে তিন থেকে চারজন বাংলাদেশী রয়েছে বলেও খবর পাওয়া যায়।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী