সিনেটের জরুরি অবস্থা রোধের রেজ্যুলেশন আটকাতে প্রথমবার ভেটো ক্ষমতা প্রয়োগ প্রেসিডেন্ট ট্রাম্পের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ না পেয়ে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেস এটি বন্ধে সিনেটে ভোট পাশ করে বৃহস্পতিবার। এই রেজুলেশনে শুক্রবার ভেটো প্রয়োগ করেন ট্রাম্প। সিনেটের জরুরি অবস্থা রোধের রেজ্যুলেশন আটকাতে প্রথমবার ভেটো ক্ষমতা প্রয়োগ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবিসি, আল-জাজিরা
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা ও অবৈধ অভিবাসীর হাতে নিহত হওয়া সন্তানের বাবা-মাকে সঙ্গে নিয়ে ওভাল অফিসে এই ভেটো প্রয়োগ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘কংগ্রেসের রয়েছে রেজ্যুলেশন পাশ করার স্বাধীনতা। আর আমার দায়িত্ব এতে ভেটো দেয়া।’
রিপাবলিকান নিয়ন্ত্রাধীন সিনেটের ১২ রিপাবলিকানসহ ডেমোক্রেট সদস্যরা জরুরি অবস্থা বন্ধের যৌথ রেজ্যুলেশন পাশ করেন বৃহস্পতিবার। সিনেটের ভোটের সময়ই টুইটারে ‘ভেটো’ লিখে পোস্ট করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দেশকে সুরক্ষা করা আমার সর্বোচ্চ দায়িত্ব।’
প্রেসিডেন্টের ভেটো এড়িয়ে এই রেজ্যুলেশন পাশ করতে কংগ্রেসে দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন হবে। তা কঠিন হলেও ডেমোক্রেটরা বলছেন, তারা চেষ্টা চালিয়ে যাবেন। ট্রাম্প ভেটো দেয়ার পর হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, আমাদের সংবিধান ও গণতন্ত্রকে সুরক্ষায় আমরা এই ভেটো প্রত্যাখ্যানে আবারও ভোট দেবো। ২৬ মার্চ ট্রাম্পের ভেটো নাকচের ভোট হবে।
ফেব্রুয়ারিতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য নিজের দাবিকৃত ৫৭০ কোটি ডলার অর্থ বরাদ্দ না পাওয়ায় জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। এর আগে এই ইস্যুতে দীর্ঘতম সরকারী অচলবস্থার মুখে পড়ে যুক্তরাষ্ট্র।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








