নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার নিন্দা, প্রতিবাদ বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখা ও ইউনাইটেড উলামা কাউন্সিল অফ ইউএসএ’র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল-নূর ও ডিলউন মসজিদদ্বয়ে নামাযরত মুসল্লীদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখা ও ইউনাইটেড উলামা কাউন্সিল অফ ইউ এস এ ইনক-র নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, এমন বর্বরোচিত নির্মম হামলা কোনো সভ্য জাতির পক্ষে কাম্য নয়। এহেন দুঃখজনক কর্মকান্ডে জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি কার্যকর করা হোক।
নেতৃবৃন্দ আরো বলেন, উক্ত সন্ত্রাসী ঘটনায় যেসব মুসলিম ভাই-বোন শহীদ হয়েছেন, আমরা তাঁদের জন্য মহান আল্লাহর দরবারে বেহেশ্তের সুউচ্চ মাকাম কামনা এবং শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তারা আরো বলেন, এতে যারা আহত হয়েছেন আল্লাহ পাক যেন তাদেরকে আঁশু সুস্থতা দান করেন। আমীন
বিবৃতিদাতা : মাওলানা জাকারিয়া মাহমুদ : প্রধান উপদেষ্টা, হাফিজ মাওলানা মুফতী লুৎফুর রহমান ক্বাসিমী : সভাপতি, মাওলানা মুহিবুর রহমান : সিনিয়র সহ সভাপতি, মাওলানা আব্দুল কাইয়ুম নোমানী ও মাওলানা আব্দুল হাই : সহ সভাপতি, হাফিজ মাওলানা শিহাব উদ্দিন সাকিব : সাধারণ সম্পাদক, মাওলানা মুহাম্মদ উল্লাহ কামাল : সহ সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম খান শাহীন : সাংগঠনিক সম্পাদক, হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন : সহ সাংগঠনিক সম্পাদক, মাওলানা হাফিজ ফায়েক উদ্দীন : প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা আশরাফ উদ্দিন খান : বায়তুলমাল সম্পাদক, মাওলানা বশির উদ্দীন : সহকারী বায়তুলমাল সম্পাদক, হাফিজ মাওলানা কবির আহমদ : প্রচার সম্পাদক, হাফিজ মাওলানা আহমদ ক্বাসিম হামিদী : সহ প্রচার সম্পাদক, ইমাম হাফিজ মাওলানা রফিকুল ইসলাম : দা’ওয়া ও গণসংযোগ সম্পাদক, হাফিজ মাওলানা আতাউর রহমান : সহকারী সম্পাদক দা’ওয়া ও গণসংযোগ সম্পাদক,হাফিজ মাওলানা আব্দুল বাতেন ও হাফিজ জায়েদ ইবনে জিয়া, নির্বাহী পরিষদ সদস্য।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








