Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশী আমেরিরান এসোসিয়েশনের বৈশাখী উৎসব ২৮ এপ্রিল

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: March 18, 2019 | 3:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশী আমেরিরান কালচারাল এসোসিয়েশন এর নব নির্বাচিত কার্যকরী কমিটির সভা গত ১৭ই মার্চ ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়ার সহ সভাপতি জাকির আহমদ, সহ সভাপতি লোকমান হোসেন লুকু, রেহানুজ্জামান রেহান, আবুল খায়ের আকন্দ, সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক রিফাত আহমদ আদনান, প্রচার ও গণ সংযোগ সম্পাদক সোহেল আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হাবিব ফায়েজী, আইন ও আন্তর্জাতিক সম্পাদক এম ডি আলাউদ্দীন, সমাজকল্যান সম্পাদক আব্দুল হান্নান, কার্যকরী কমিটির সদস্য আহমদ ফয়ছল ও চৌধুরী মোমিত তানিম। সভায় ২৮ শে এপ্রিল বঙ্কসের গোল্ডেন প্যালেসে নতুন কমিটির অভিষেক ও বৈশাখী মেলা সফল করতে বিভিন্ন সিন্ধান্ত নেওয়া হয়। সভায় বৈশাখী মেলা ব্যস্থাপনায় গঠিত প্রস্তুতি কমিটির  আহবায়ক মাকসুদা আহমদ ও সদস্য সচিব শাহ বদরুজ্জামান রুহেলের নেতৃত্বাধীন ১১ সদস্যের অভিষেক ও বৈশাখী মেলা প্রস্তুতি কমিটিকে সভা ডেকে পূর্ণাঙ্গ কমিসূচী প্রণোয়ন ও কার্যকরী কমিটিকে তা অবহিত করার অনুরোধ জানানো হয়।

সভায় সর্বসম্মতিক্রমে বৈশাখী মেলার পুরো দিনের কার্যক্রম গৃহিত হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, নতুন কমিটির অভিষেক ও শপথ গ্রহণ, বৈশাখী কবিতা, পতিপাঠ, সাংস্কৃতিক অনুষ্টান, শিশু কিশোরদের পরিবেশনা ও পান্তা ইলিশ ভোজন। অনুষ্ঠানে সকল বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও মূলধারার রাজনীতিবিদ ও অফিসিয়েলদের অতিথি হিসাবে আমন্ত্রন দেওয়ার সিন্ধান্ত নেওয়া হয় এবং এ ব্যাপারে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরীকে আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রন জানানোর দায়িত্ব দেওয়া হয়।

সভায় সম্প্রতি নিউজিল্যান্ডে মসজিদে হামলা চালিয়ে নামাজরত পঞ্চাশ জন নিরাপরাধ মুসল্লীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং শহীদ সকল ব্যক্তির বিদেহী আত্নার মাঘফেরাত কামনা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV